1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স,লক্ষ্মীপুরে মানববন্ধন

ওমর ফারুক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৩২২ বার পড়া হয়েছে

ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশা দ্রুত নিবন্ধন, রুট পারমিট প্রদান, চালকের লাইসেন্স দেওয়াসহ বিভিন্ন দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করা হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) বিকালে ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ জেলা শাখার উদ্যোগে শনিবার বিকালে শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় উপদেষ্টা ড. মনীষা চক্রবর্তী, লক্ষ্মীপুর শাখার উপদেষ্টা  আবদুল মজিদ, জেলা শাখার সভাপতি এড. মিলন মন্ডল, সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান, সাধারন সম্পাদক এড. মোজাম্মেল হোসেন রিয়াজসহ আরও অনেকে।এসময় শতাধিক রিকশা ও ইজিবাইক চালকরা উপস্থিত ছিলেন।মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে তারা শহরের মেইন রোড প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে কর্মসূচি শেষ করে।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ ১০ বছর ধরে নকশা আধুনিকায়ন ও নীতিমালা প্রণয়ন করে ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স দেওয়াসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছে। উচ্চ আদালতের রায়ের পর ইজিবাইকসহ ব্যাটারিচালিত যানবাহনের চলাচলের জন্য সরকার প্রস্তাবিত খসড়া ‘থ্রী-হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২১ ’ দ্রুত চূড়ান্ত ও কার্যকর করতে হবে। এছাড়া ব্যাটারী চালিত ইজিবাইক ও রিকশার নিবন্ধন, রুট পারমিট এবং বিআরটিএ এর মাধ্যমে লাইন্সেস প্রদানের দাবি করেন তারা।

এছাড়া তারা বলেন, ইজিবাইক চালকদের হয়রানি ও অবৈধ চাঁদাবাজি বন্ধ করতে হবে এবং ব্যাটারী চালিত ইজিবাইক ও রিকশা চলাচলের জন্য আলাদা লেন সহ সুনির্দিষ্ট স্ট্যান্ড নিশ্চিত করতে হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com