1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

ব্যাটিং-বোলিং কোচ নিয়ে যে সিদ্ধান্ত জানালো বিসিবি

ওমর ফারুক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে
বিসিবির পরিচালকদের বহুল কাঙ্ক্ষিত বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছে সোমবার । যেখানে নির্বাচক প্যানেল, নতুন অধিনায়ক, কোচ নিয়োগসহ একাধিক বিষয়ে এসেছে সিদ্ধান্ত । সেখানে দু’জন ব্যাটিং কোচ ও দু’জন পেস বোলিং কোচের নাম সুপারিশ করেছে কোচ নিয়োগ কমিটি। সেখান থেকে একজন করে ব্যাটিং ও বোলিং কোচ নেওয়া হবে।
বিশ্বকাপের পর থেকে ব্যাটিং ও বোলিং কোচ শূন্য বাংলাদেশ জাতীয় দল। বিশ্বকাপের পর বোলিং কোচের দায়িত্বে থাকা অ্যালান ডোনাল্ডের সঙ্গে চুক্তি নবায়ন করেনি বোর্ড। ব্যাটিং কোচও নেই জাতীয় দলে।নিউজিল্যান্ড সিরিজে খন্ডকালীন দায়িত্ব দিয়ে পার করা হয়েছে। তবে শ্রীলঙ্কা সিরিজের আগে কোচ নিয়োগ চূড়ান্ত করতে চায় বিসিবি। সেজন্য কোচদের সাক্ষাৎকার নিয়ে শর্ট লিস্ট তৈরি করে বিসিবির কমিটি।বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদ মাধ্যমকে জানান, কোচ নিয়োগ কমিটি ব্যাটিং কোচ হিসেবে স্টুয়ার্ট ল ও ডেভিড হেম্পের নাম সুপারিশ করেছে। এই দু’জনের একজনকে ব্যাচিং কোচের দায়িত্ব দেওয়া হবে। এর মধ্যে স্টুয়ার্ট ল পূর্বে জাতীয় দলের হেড কোচ ছিলেন। বর্তমানে তিনি অনূর্ধ্ব-১৯ দলের কোচ।এছাড়া পেস বোলিং কোচ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের কলিমোর ও বাংলাদেশের মাহবুব আলী জাকির নাম প্রস্তাব করা হয়েছে। এই দু’জনের একজন হবেন পেস বোলিং কোচ। এর মধ্যে কলিমোর এইচপির পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com