1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়েতে অবৈধভাবে নারী গৃহকর্মী পাঠাচ্ছে দালাল চক্র, দূতাবাসের সতর্কতা নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী

বড় ভাই হত্যা মামলার আসামী ছোট ভাই নড়াইলে তাবলীগ জামাত থেকে গ্রেফতার

মোঃএমরুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯২ বার পড়া হয়েছে

নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত ঝগড়ায় বল্লম মেরে ছোটভাই আওলাদ হোসেন মোল্লার (৫০)হাতে রড় ভাই আহসান উল্লাহ মোল্লার(৫১) হত্যার ঘটনায় অভিযুক্ত ছোট ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

পরে কোর্টের মাধ্যমে ছোট ভাইকে জেল হাজতে প্রেরণ করা হয়।বুধবার(১৪ ফেব্রুয়ারী)এই তথ্য নিশ্চিত করেছেন,মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আবুল কাশেম ভূঁইয়া।গত বছরের ৯ ই নভেম্বর মনোহরদীর সৈয়দেরগাঁও গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে।পরে পাঁচদিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে বড় ভাইয়ের মৃত্যু হয়।মৃত্যুর ঘটনায় ২১ নভেম্বর নিহতের স্ত্রী বিলকিস বাদী হয়ে ছোট ভাই আওলাদ হোসেন কে প্রধান আসামী করে মনোহরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।স্থানীয়রা জানান,গতবছর ৯ নভেম্বর জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাই বল্লম দিয়ে বড় ভাইকে আঘাত করলে বড় ভাই গুরুতর আহত হয়।পরে পাঁচ দিন চিকিৎসাধীন থেকে বড় ভাই হাসপাতালে মারা যায়।এরপর থেকেই ছোট ভাই আওলাদ হোসেন মোল্লা পালিয়ে বেড়াচ্ছে।

পলাতক থাকার বিষয়টি নিয়ে প্রথম থেকেই আসামীর পরিবার কঠোর গোপনীয়তা রক্ষা করে আসছিল।দীর্ঘ দিন পালিয়ে থাকার পর হত্যা মামলার প্রধান আসামী আওলাদ হোসেনকে গত ১২ ফেব্রুয়ারী রাতে তাবলীগ জামাতে সফররত অবস্থায় নড়াইল উপজেলার সীমাখালী এলাকার একটি মসজিদ থেকে গ্রেফতার করে।মঙ্গলবার(১৩ ফেব্রুয়ারী)কোর্টে চালান করার পর,কোর্ট তাকে জেল হাজতে প্রেরণ করেছে।এর আগে আসামী কোর্টে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানা গেছে।মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আবুল কাশেম ভূঁইয়া বলেন,হত্যা মামলার পলাতক আসামীকে তথ্য প্রযুক্তির সহায়তায় ১২ ফেব্রুয়ারী রাতে তাবলীগ জামাতে সফররত অবস্থায় নড়াইল উপজেলার সীমাখালী গ্রামের একটি মসজিদ থেকে গ্রেফতার করা হয়েছে এবং মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com