1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

ভরণ-পোষণ না দেওয়ায় গৃহবধূর প্রতিবাদ

জিসান কবিরাজ
  • প্রকাশের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৩ বার পড়া হয়েছে
বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আবুল কালাম ফকিরের ছেলে প্রয়াত মিঠু ফকিরের ওয়ারিশদের সম্পত্তি থেকে বঞ্চিত ও তাদের ভরন-পোষন না দেওয়ার অভিযোগ তুলে প্রতিবাদ করেছে প্রয়াত মিঠু ফকিরের স্ত্রী-সন্তান।
রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় মোংলা উপজেলা পরিষদ চত্বরে প্রধান ফটকের সামনে “ওয়ারিশদের সম্পত্তি থেকে বঞ্চিত ও তাদের ভরন-পোষন না দেওয়া” একটি ব্যানারে দাড়িয়ে সাবেক এ চেয়ারম্যান আবুল কালাম ফকিরের বিরুদ্ধে এ প্রতিবাদ জানান পুত্রবধূ প্রয়াত মিঠু ফকিরের স্ত্রী শাহানাজ বেগম (৩৬) ও মেয়ে ফাতেমা ফকির (৪)।
এসময় স্ত্রী শাহানাজ বেগম বলেন, আমার স্বামীর জায়গা জমি থাকা সত্বেও আমি আমার মেয়েকে নিয়ে রাস্তায় বসে গেছি। আমি এখন ভীষন অসহায় হয়ে পড়েছে। আমার শশুর শাশুড়ি অসুস্থ। ননদ, ননদের স্বামী ও তার মামাতো ভাইয়েরা সব কিছু লুটে পুটে খাচ্ছে। পাওনাদররা আমাকে জ্বালায়। আমি কিভাবে দেবো। আমাকে আমার স্বামী কিছুই দিয়ে যায়নি। এই ছোট মেয়েকে নিয়ে আমি মানুষের বাড়িতে কাজ করে খাচ্ছি। স্বামী মারা যাওয়ার ৫ দিন পরেই আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিছে আমার শাশুরি ও তার ভাইপোরা। আমাকে বাড়িতে ঢুকতেই দেয় না। আমার জীবন এখন হুমকির মুখে। আমাকে আমার ননদ বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে। আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই আমার মেয়ে যেনো তার বাবার ল্যাজ্য পাওনাটা পায়। এসময় প্রয়াত মিঠু ফকিরের স্ত্রী-সন্তানসহ অনেক পাওনাদার উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে পুত্রবধূ শাহানাজ বেগমের শশুর উপজেলার সুন্দরবন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম ফকিরের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তাকে ফোনে পাওয়া যায়নি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com