1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরের ইসলামপুরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ১ কিশোরগঞ্জের বাজিতপুর নিকলী সহ তথা পুরো হাওরে কৃষকের কান্না: অসময়ে পানিতে তলিয়ে যাচ্ছে পাকা ধান, দুশ্চিন্তায় কৃষক পরিবার ফরিদপুরে রহস্য জনক ভাবে যুবকের আত্মহত্যা বকশীগঞ্জে কলমের ভেতর মোবাইল রেখে নকল, পরীক্ষার্থী বহিষ্কার! জিয়ানগরে ভুয়া চিকিৎসক আটক, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড বগুড়া আদমদিঘীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ৪ জন গ্রেফতার বগুড়া কাহালুতে মহিলা গাঁজা ব্যবসায়ী ৩০০ গ্রাম গাঁজাসহ আমেনা বেগম গ্রেফতার কক্সবাজার জেলার জামাল এস.আই এন্টারপ্রাইজ থেকে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বগুড়ায় গ্রেফতার। নারী আসনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ টিএসসিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী আটক, শাহবাগ থানায় সোপর্দ

ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র

মোঃ আনোয়ারুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৩০৬ বার পড়া হয়েছে
খুলনার পাইকগাছায় ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ভাঙ্গন কবলিত পাইকগাছার দেলুটী ইউনিয়নের তেলিখালী এলাকা পরিদর্শন করেছেন ভূমি প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।
বুধবার দুপুরে পাইকগাছার দেলুটী ইউনিয়নের ভাঙ্গন কবলিত তেলিখালী এলাকা পরিদর্শনে আসেন। এসময় খুলনা -৬ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান মোড়ল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মায়েরা নাজনীন, ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, সহকারী ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম,পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইমরুল কায়েস,উপজেলা প্রকৌশলী সাফিন সোহেব,কৃষি কর্মকর্তা অসীম কুমার দাশ,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্মল চন্দ্র মন্ডল,মহিলা ভাইস-চেয়ারম্যান লিপিকা ঢালী,ইউপি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল,দ্বিজেন্দ্রনাথ মন্ডল উপস্থিত ছিলেন।
এসময় ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ পানি বন্ধী মানুষের মাঝে ত্রান বিতরন কাজের উদ্বোধন করেন।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com