1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ৮৭ হাসপাতালে অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

ভারতীয় মাদক সহ গ্রেফতার একজন

শাহ আলম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৫৮৪ বার পড়া হয়েছে
জামালপুর সদর উপজেলার বাগানবাড়ি মোড় হতে ভারতীয় নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে  র্র্যব১৪। জানা যায়, ২২ মার্চ ২০২৪ ইং তারিখ ১২.৩০ ঘটিকার সময় র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আবরার ফয়সাল সাদী এর নেতৃত্বে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল জামালপুর জেলার সদর থানাধীন বাগানবাড়ী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে  আসামী মাহামুদ হাসান  মামুন (৪৭), পিতা-মৃত নুরুল ইসলাম, মাতা-মাহমুদা বেগম, সাং-হাটচন্দা (জামালপুর পৌরসভার ১০নং ওয়ার্ড), থানা-জামালপুর সদর, জেলা-জামালপুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এসময় তার হেফাজত হইতে উদ্ধারকৃত ৪৭০ (চারশত সত্তর) পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ০১টি মোবাইল ফোন (সিমসহ) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ভারতীয় নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এর অনুমানিক মূল্য ২৩,৫০০/- (তেইশ হাজার পাঁচশত টাকা)।র্্যবের প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে,আসামির বিরুদ্ধে জামালপুর জেলার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com