1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

ভারত থেকে দুই জাহাজে করে মোংলা বন্দরে এল ১৬ হাজার টন চাল

মোঃ আব্দুল্লাহ শেখ
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে
ভারত থেকে আমদানি করা চাল নিয়ে মোংলা বন্দরে এসে পৌঁছেছে দুটি জাহাজ। ভারতের কোলকাতা বন্দর থেকে পানামা পতাকাবাহী ‘এইচ টি পাইনিওর’ জাহাজে ১১ হাজার এবং ভিয়েতনাম পতাকাবাহী ‘হোয়াংটন-৮৯’ জাহাজে আমদানি হয় পাঁচ হাজার মেট্রিক টন চাল। উন্মুক্ত আর্ন্তজাতিক দরপত্রের মাধ্যমে এই চাল আমদানি করা হয়েছে বলে বিদেশি জাহাজ দুটির স্থানীয় শিপিং এজেন্ট ‘সেভেন সিয়েসে’র ব্যবস্থাপক আবুল হাসেম শামিম এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, কোলকাতা বন্দর থেকে মোংলা বন্দরে ছেড়ে আসা জাহাজ দুটি থেকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে রবিবার (১৫ মার্চ) সকাল থেকে চাল খালাস প্রক্রিয়া শুরু হয়। এরপর ছোট লাইটারেজ জাহাজে করে খালাস হওয়া চাল নৌ পথে দেশের বিভিন্ন জেলার সরকারি গুদামে নেওয়া হচ্ছে । চার থেকে পাঁচ দিনের মধ্যে মোংলা বন্দরে আসা দুটি বিদেশি জাহাজ থেকে পুরোপুরি চাল খালাস প্রক্রিয়া শেষ হবে বলেও জানান তিনি।
মোংলা খাদ্য অফিসের সহকারি খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সোবাহান সরদার জানান, জিটুজি চুক্তির মাধ্যমে সরকার ভারত, পাকিস্তান ও মিয়ানমার থেকে ৮ আট লাখ টন সেদ্ধ ও আতপ চাল আমদানির সিদ্ধান্ত নেয়। সেই চুক্তির আওতায় ভারত থেকে মোংলা বন্দরে আমদানি হওয়া চালের এটি নবম চালান।
তিনি বলেন, দেশের বাজারে চালের মূল্য স্থিতিশীল রাখতে ও সরবরাহ বাড়াতে ভারত থেকে সরকার ও বেসরকারি পর্যায়ে বিপুল পরিমাণ চাল আমদানি শুরু হয়েছে। শুল্কমুক্ত সুবিধায় আমদানিকৃত এই চালের মধ্যে নন-বাসমতি চালই বেশি, যা দেশের বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সাহায্য করছে। এছাড়া ২০২৫ সালের ডিসেম্বরের পর থেকে নিয়মিতভাবে ভারতে পেট্রাপোল ও হিলি স্থলবন্দর দিয়ে চাল আসছে, যা দেশের বিভিন্ন স্থানে দ্রুততম সময়ে সরবরাহ করা হচ্ছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com