1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

ভালবাসা দিবসে চৌগাছা থানা পুলিশের ব্যতিক্রম উদ্যোগ

মেহেদী হাসান শিপলু
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০১ বার পড়া হয়েছে

বিশ্ব ভালবাসা দিবসে যশোরের চৌগাছা থানা পুলিশ ব্যতিক্রম এক আয়োজন করেন। বুধবার সকাল থেকেই থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে থানার সকল অফিসার ও পুলিশ সদস্যগণ স্বাধীনতা ভাস্কার্যে উপস্থিত হয়ে সর্বসাধারনের মাঝে ফুল বিতরণ করেন। মানুষকে সব বিষয়ে সচেতন করতেই মুলত এই ব্যতিক্রম আয়োজন বলে জানা গেছে।বিশ্ব ভালবাসা দিবসের দিন বুধবার সকাল থেকেই চৌগাছা থানা পুলিশ উপজেলার প্রাণকেন্দ্র বলে খ্যাত স্বাধীনতা ভাস্কার্য মোড়ে উপ¯ি’ত হয়ে পথচারী, বিভিন্ন যানবাহনের চালক, সাংবাদিক,জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ সকল শ্রেনী পেশার মানুষের হাতে একটি করে গোলাপ ফুল তুলে দিয়ে দিবসটি উপলক্ষে শুভে”ছা জানান।পুলিশের ব্যতিক্রম কার্যক্রমে মানুষ সন্তোষ প্রকাশ করেন।

ব্যবসায়ী মুক্তার হোসেন, পথচারী রফিকুল ইসলাম, ভিক্ষুক ফিরোজ হোসেন বলেন,পুলিশকে এমন কাজে নিয়োজিত হতে দেখেনি। আজ চৌগাছা থানা পুলিশের এমন একটি কাজ দেখে ভিষন ভাল লাগছে।চৌগাছা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী বলেন,দিবসটি উপলক্ষে নানা ভাবে মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ।তিনি বলেন, একজন বাইক চালক হেলমেট ছাড়াই সড়কে এসেছেন,তাকে থামিয়ে এ বিষয়ে সচেতন করার পাশাপাশি তাকে ফুল দিয়েছি।সড়কে ট্রাক চালককে থামিয়েছি, সে হয়ত ৩/৪ দিন বা তারও বেশি সময়ে সড়কেই আছে। আজ ফিরবে নিজ ঠিকানায়। ওই চালক যেন সড়কে আরও সচেতন ভাবে চলাচল করেন সেই বার্তা পৌছে দিয়েছি এবং ফুল হাতে দিয়ে তাকে বলেছি আপনি ফুলটি বাড়িতে নিয়ে পরিবারের হাতে তুলে দিবেন। কার্যক্রম সকাল হতে চলে দুপুর পর্যন্ত।এ সময় থানার ওসি তদন্ত জেল্লাল হোসেন, সেকেন্ড অফিসার লোকমান হোসেন, সিংহঝুলী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক,প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী,রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদ, সাংবাদিক খলিলুর রহমান জুয়েল, ইমাম হোসেন সাগর, রেজাউল করিম সাগরসহ থানা পুলিশের অধিকাংশ অফিসার ও সদস্য উপ¯ি’ত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com