1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

‎ভিপি নুরুল হক নূর সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আগৈলঝাড়ায় শুকরানা মিলাদ ও দোয়া মাহফিল

‎সোলায়মান তুহিন
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে
‎গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বরিশালের আগৈলঝাড়ায় শুকরানা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গণঅধিকার পরিষদ গৈলা ইউনিয়ন সভাপতি মো. সালাম মোল্লার সৌজন্যে এ ধর্মীয় ও রাজনৈতিক তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
‎সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় আগৈলঝাড়া উপজেলার গৈলা বাজারে মো. সালাম মোল্লার নিজ বাসভবনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় যুব ও ক্রীড়া সম্পাদক মো. ইলিয়াস মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. শামীম রেজা এবং সাধারণ সম্পাদক এইচ এম হাসান।
‎অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. ইলিয়াস মিয়া বলেন, ভিপি নুরুল হক নূর কোনো ক্ষমতার রাজনীতির ফসল নন—তিনি আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে গড়ে ওঠা একজন সাহসী ও আপসহীন নেতা। দেশের ছাত্র আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নিরবচ্ছিন্নভাবে রাজপথে থেকেছেন। সংসদে তার উপস্থিতি নিপীড়িত, বঞ্চিত ও অবহেলিত মানুষের পক্ষে একটি শক্তিশালী কণ্ঠস্বর হয়ে উঠবে।
‎তিনি আরও বলেন, ভিপি নুর সংসদে শুধু একটি দলের নয়—কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, যুব সমাজ ও সকল শ্রেণি-পেশার মানুষের অধিকার ও প্রত্যাশার প্রতিনিধিত্ব করবেন। আগামীর রাষ্ট্র বিনির্মাণে তার ভূমিকা হবে সাহসী, মানবিক ও গণমুখী।
‎অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ গৌরনদী উপজেলা সভাপতি ও সাংবাদিক সোলায়মান তুহিন এবং আগৈলঝাড়া উপজেলা সভাপতি মো. নাজিরুল ইসলাম। বক্তারা বলেন, ভিপি নুরুল হক নূরের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া গণমানুষের বিজয়। তার নেতৃত্বে গণঅধিকার পরিষদ গণতন্ত্র, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আরও দৃঢ় ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
‎অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুব অধিকার পরিষদের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, গৌরনদী পৌর যুগ্ম আহ্বায়ক মো. বাবু মৃধা, গৌরনদী উপজেলা সহ-সভাপতি মো. রুবেল, সড়ক ও যোগাযোগ সম্পাদক মো. কামাল হোসেন, আগৈলঝাড়া উপজেলা অর্থ সম্পাদক মো. সুমন সেরনিয়াবাত, গৈলা ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মো. কাওছার মোল্লা, নলচিড়া ইউনিয়ন আহ্বায়ক মো. রুবেল খান, সদস্য সচিব মো. সজীব মল্লিক, ছাত্র অধিকার পরিষদ গৌরনদী উপজেলা সভাপতি মো. মেহেদী হাসান তানভিরসহ গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
‎শেষে ভিপি নুরুল হক নূরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com