1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

ভোলার – লালমোহনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মোঃ জিয়াউদ্দিন 
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে
লালমোহন উপজেলার ধলীগৌরনগর পাটারীহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. মহিন (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৬ টায় ধলীগৌরনগর ইউনিয়নের পাটওয়ারীর হাট সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মহিন ধলীগৌরনগর ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের জনতা বাজার এলাকার স্থানীয় বাসিন্দা  মো.আলীর ছেলে। তিনি পেশায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ভোরে মহিন লর্ডহার্ডিঞ্জ মাদ্রাসা বাজার এলাকায় তার স্ত্রীকে শ্বশুরবাড়িতে পৌঁছে দিয়ে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে ধলীগৌর নগরের পাটওয়ারি হাটের নিকটবর্তী স্থানে পৌঁছালে তার চালিত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পড়ে। এতে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন মহিন তার বাবার একটা আদরের সন্তান। বাবার  –  মায়ের  ভালোবাসা পেয়ে মহিন একটু বড় হয়ে উঠে। তার মর্মান্তিক দুর্ঘটনায় এলাকাবাসীর শোকের ছায়া মেতে উঠেছে।  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায়  লালমোহন সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com