চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। বুধবার (৪ ডিসেম্বর) গোলাহাট রামেশ্বর পাইলট ইনস্টিটিউট মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহবায়ক মোঃ গোলাম জাকারিয়া জাকা প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন। ভোলাহাট সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ ইয়াজদানী আলিম আল রাজী জর্জ এর সভাপতিত্বে ভোলাহাট শাখার সদস্য সচিব মোঃ আব্দুল কাদেরের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম (চাইনিজ রফিক) বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাড মোঃ রফিকুল ইসলাম টিপু, জেলা বিএনপির সদস্য মোঃ মোজাম্মেল হক চুটু, ভোলাহাট উপজেলার যুগ্ন আহ্বায়ক আলঃ মোঃ আব্দুস সোবহান মাষ্টার। উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ইউসুফ রাজা, সদস্য সচিব মোঃ সাদ্দাম হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন সহ জেলা উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা কমিটির সভাপতি ঘোষিত হন মোঃ ইয়াজদানী আলিম আল রাজীএবং গোয়ালবাড়ি ইউপি সাবেক চেয়ারম্যান ভোলাহাট বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আব্দুল কাদের সাধারণ সম্পাদক ঘোষিত হন।