1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুর কালকিনিতে সাইবার সিকিউরিটি এসেনশিয়াল প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ শীতের শেষেও নেই ভিড়, রমজানে নিস্তব্ধ বাগেরহাটের পর্যটন স্পট ভোলা জেলার লালমোহন থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ০৩ জন ডাকাত গ্রেফতার প্রশাসনিক উদাসীনতায় ধ্বংস হচ্ছে সোনারগাঁয়ের ঐতিহাসিক সম্পদ পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ আটক ১ রামপালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারী সহ আহত-৬ ইমাম নয়,আপনাদের খাদেম হয়ে থাকতে চাই: তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলাম ঈশ্বরগঞ্জকে অপরাধমুক্ত ও উন্নয়নশীল উপজেলা গড়তে তরুণ শক্তি একজোট রামপাল বিদ্যুৎকেন্দ্রের নতুন এমডি হলেন ভারতীয় প্রকৌশলী রমানাথ পূজারী চিরিরবন্দরে পাচারের সময় ৮৩ বস্তা সার আটক, জরিমানা

ভোলা জেলার লালমোহন থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ০৩ জন ডাকাত গ্রেফতার

 মোঃ ছোটন 
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে
ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাম মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) ও অফিসার ইনচার্জ, লালমোহন থানার সার্বিক তত্ত্বাবধানে অদ্য ২৫/০২/২০২৬ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ০২:০০ ঘটিকার সময় লালমোহন থানাধীন পশ্চিম চরউমেদ ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের পাঙ্গাসিয়া এলাকায় লালমোহন থানার এসআই (নিঃ) মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ টহল ডিউটি করাকালীন সময়ে স্থানীয় জনগণের সহায়তায় ০৩ জন ডাকাত সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হন।
গ্রেপ্তারকৃত আসামীগণ ১। মোঃ নোমান (২৬), পিতা- মানছুর, ২। মোঃ ইব্রাহিম (৪০), পিতা- মৃত ছাদেক ও ৩। মোঃ রাইহান (১৯), পিতা- ইব্রাহিম খলিল, সর্ব সাং- পাঙ্গাসিয়া ০৪নং ওয়ার্ড, পশ্চিম চরউমেদ ইউপি, থানা-লালমোহন, জেলা-ভোলা। আসামীদের হেফাজত থেকে ডাকাতির প্রস্তুতির সরঞ্জাম হিসেবে ০১টি ১৬ ইঞ্চি লম্বা লোহার দা, ০১টি ১৮ ইঞ্চি লম্বা লোহার বটি, ০১টি সুপারি গাছের চেরা ও ০১টি ৩৬ ইঞ্চি লম্বা বাঁশের লাঠি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
থানার রেকর্ডপত্র ও CDMS পর্যালোচনায় দেখা যায়, গ্রেপ্তারকৃত ১নং আসামী মোঃ নোমান একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে লালমোহন থানায় ইতিপূর্বে ৩টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে। এ ঘটনায় লালমোহন থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক অন্যান্য আসামীদের গ্রেপ্তারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত আছে।
ভোলার প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ। অপরাধী ও দুষ্কৃতিকারীদের দমনে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। পুলিশ ও জনগণের এই সম্মিলিত প্রতিরোধই একটি অপরাধমুক্ত নিরাপদ সমাজ গড়ার মূল শক্তি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com