1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভোলা দক্ষিণ প্রেসক্লাবের উপদেষ্টা নির্বাচিত হয়েছেন আব্দুল আহাদ চৌধুরী তুহিন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে
ভোলা দক্ষিণ প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন-অগ্রসর পাঠকের দৈনিক অমৃতালোক এর সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব এম এ আহাদ চৌধুরী তুহিন ।
গতকাল ২৪ ফেব্রুয়ারি ২০২৬ : নদীমাতৃক গণমাধ্যমকর্মীদের সংগঠন ভোলা দক্ষিণ প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি রিপন শান এবং সাধারণ সম্পাদক প্রভাষক তরিকুল ইসলাম রণির সঞ্চালনায় ক্লাবের ১১ সদস্যবিশিষ্ট সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামj ও ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে টেলিকনফারেন্সিং এর মাধ্যমে : সর্বসম্মতিক্রমে অত্যন্ত সম্মানজনক এই পদে অধিষ্ঠিত হলেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও সমাজসেবক আহাদ চৌধুরী তুহিন । তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব ও বীরমুক্তিযোদ্ধা , ইউরোবাংলাটাইমস এর এডিটর ইন চিফ মাহবুবুর রহমানের স্থলাভিষিক্ত হলেন ।
রাজধানী ঢাকা ও দ্বীপজেলা ভোলা থেকে একযোগে প্রকাশিত মূলধারার দৈনিক অমৃতালোক সম্পাদনা ছাড়াও জনাব আহাদ চৌধুরী তুহিন ; দীর্ঘসময় ধরে দেশের ঐতিহ্যবাহী দৈনিক ইত্তেফাক এবং জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল- এটিএন বাংলার ভোলা জেলা প্রতিনিধি হিসেবে সুনাম ও সম্মানের সাথে দায়িত্ব পালন করে আসছেন।
ভোলা জেলার সংবাদজগতে নানামুখী সৃজনশীল ও মানবিক কর্মকান্ডে জনপ্রিয় গণমাধ্যম সংগঠন ভোলা দক্ষিণ প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা নির্বাচিত হওয়ায় ; নন্দিত মিডিয়া ব্যক্তিত্ব ও সিনিয়র সাংবাদিক আহাদ চৌধুরী তুহিন কে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন- বিএনএনআরসির চিফ এক্সিকিউটিভ অফিসার বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব এএইচএম বজলুর রহমান, সার্ক জার্নালিস্ট ফোরামের সভাপতি সাংবাদিক নাসিরুদ্দিন আল মামুন, দৈনিক দেশের কণ্ঠের উপদেষ্টা সম্পাদক কবি নাসির আহমেদ, ডেইলি স্টেট ও দৈনিক আলোর বার্তা সম্পাদক অধ্যাপক রফিকুল্লাহ সিকদার, জাতীয় কবিতা পরিষদ ভোলার সভাপতি অধ্যক্ষ কবি কায়সার আহমেদ দুলাল , প্রজন্ম একাডেমির সভাপতি বিশিষ্ট কথাসাহিত্যিক কালাম ফয়েজী , দৈনিক ভোরের দর্পণের সাহিত্য সম্পাদক কবি শাহ মতিন টিপু, পাক্ষিক সময় পূর্বাপর সম্পাদক কবি হাসান মাহমুদ, দৈনিক মহাসময় সম্পাদক কবি নোমান সালমান, দৈনিক বাংলা খবর ও ভোলার কণ্ঠ সম্পাদক কিরণ শর্মা, দৈনিক বাংলাদেশ বাণী সম্পাদক আযাদ আলাউদ্দিন প্রমুখ ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com