আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোলা -৩ লালমোহন – তজুমদ্দিন আসনে বাংলাদেশ ইসলামি আন্দোলনের ( হাতপাখা ) প্রার্থী অধ্যক্ষ মাওঃ মোসলেহ উদ্দিন এর পক্ষে দলের উপজেলা নেতৃবৃন্দ সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আজিজ এর কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় বাংলাদেশ ইসলামী আন্দোলন লালমনা উপজেলা শাখার নেতৃবৃন্দের পক্ষে ও বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা মোসলেউদ্দিন সাহেবের পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলন লালমোহন উপজেলা শাখার সংগ্রামী সভাপতি আলহাজ্ব মাওলানা মুফতি শফিকুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক মাওলানা ইমাম উদ্দিন শামীম খান, উপদেষ্টা পরিষদ নেতা আলহাজ্ব জুলফিকার আলী হাওলাদার, বাংলাদেশ মুজাহিদ কমিটির নেতা হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম।