1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে ব্লেড দিয়ে জখমের মামলার আসামী গ্রেফতার

মামুন শিকদার 
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৪ বার পড়া হয়েছে
পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় এক স্কুল ছাত্রীর দুই গালে ব্লেড দিয়ে আঘাত ক‌রে জখমের পলাতাক আসামী সাব্বির হাওলাদার (২২) কে গ্রেপ্তার করেছে পলিশ। মঠবাড়িয়া থানা পুলিশ ও র‌্যাব-৭ চট্টগ্রাম পতেঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করে রবিবার আদালতে সোপর্দ ক‌রে। সাব্বির উপজেলার দক্ষিণ বড়মাছুয়া গ্রামের মহারাজ হাওলাদারের ছেলে।
উল্লেখ্য, উপজেলার ঠুঁটাখালী গ্রামের সৌদি প্রবাসীর মেয়ে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ে ৯ম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রীকে সাব্বির
দীর্ঘ দিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে ঐ ছাত্রী রা‌জি না হওয়ায় গত ২৬ নভেম্বর রবিবার বার্ষিক পরীক্ষা শেষে দুপুরে বাড়ি ফেরার পথে সাব্বির ও তার সহযোগী ঐ ছাত্রীর পথরোধ করে। এক পর্যায় কথার ছলে বখাটে সাব্বির হাতে থাকা ব্লেড দিয়ে ছাত্রীটির দুই গালে আঘাত ক‌রে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায়। পরে সহপাঠি ও স্থানীয়রা ঐ ছত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঘটনায় ঐ রাতেই আহত ছাত্রীর মা বাদী হয়ে সাব্বিরের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে সাব্বির আত্মগোপনে ছিল।মঠবাড়িয়া থানার ওসি মো: শফিকুল ইসলাম জানান, সাব্বিরকে র‌্যাবের সহযোগিতায় গ্রেপ্তার করে রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com