1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

মনিরামপুরে ট্রাকের ডালার আঘাতে জুতা বিক্রেতা গুরুতর আহত

মোঃ জুম্মান হোসেন
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে
যশোরের মনিরামপুর উপজেলা কাঁচা বাজার এলাকায় ট্রাকের ডালার আঘাতে শহিদুল ইসলাম (৫৫) নামে এক জুতা বিক্রেতা গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৫ মার্চ ২০২৬) আনুমানিক দুপুর ২টার দিকে উপজেলার কাঁচা বাজারের রাস্তার উপর এ দুর্ঘটনা ঘটে। আহত শহিদুল ইসলাম উপজেলার ঘুঘুরাহল গ্রামের মৃত করিম মোড়লের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম প্রতিদিনের মতো কাঁচা বাজারের রাস্তার পাশে জুতা বিক্রি করছিলেন। এ সময় একটি অজ্ঞাতনামা ট্রাক বাজারে কাঁচামাল নামানোর সময় ট্রাকের পিছনের ডালা খুলতে গিয়ে তার মাথায় সজোরে আঘাত লাগে। এতে তিনি মাথায় গুরুতর কাটা জখমপ্রাপ্ত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতাল এ স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে দুর্ঘটনায় জড়িত অজ্ঞাতনামা ট্রাকটি মনিরামপুর কাঁচা বাজার এলাকায় আটক রাখা হয়েছে বলে জানা গেছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com