একটি সুশিক্ষিত জাতি,একটি দেশ বদলে দিতে পারে এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন,মধ্য ডোমনমারা স্পোর্টিং ক্লাবের অর্থায়নে ২০২৪ সনের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে কিছু শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার(১০ ফেব্রুয়ারী)উপজেলার ডোমনমারা গ্রামে অবস্থিত ক্লাবের প্রধান কার্যালয়ে অত্র ক্লাবের সহ-সম্পাদক মোঃজাছিয়ার রহমান এর সঞ্চালনায় ক্লাবের নব-নির্বাচিত সভাপতি,মোঃআবুল কালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,ক্লাবের সিনিয়র সহ-সভাপতি,মজিতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃমোজাম্মেল হক হৃদয়,সাধারণ সম্পাদক,মোঃমোশারফ হোসেন রকি,সাংগঠনিক সম্পাদক,মোঃমাহবুব আলম,যুগ্ম-সম্পাদক মোঃজাকির হোসেন।এরপর শিক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন মধ্য ডোমনমারা”আল-মাসজিদুল মোবারাকাহ্” জামে মসজিদের ইমাম ও খতীব,হাফেজ মাওলানা শরীফুল ইসলাম।এ সময় মধ্য ডোমনমারা স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক বলেন,মধ্য ডোমনমারা স্পোর্টিং ক্লাব সর্বদা শিক্ষা বিস্তার,রক্তদান,অসচ্ছলতা দূরীকরণ,মাদকমুক্ত সমাজসহ নানা ধরণের সামজিক কাজে নিয়োজত রয়েছে।ভবিষ্যৎও এ ধরণের কর্মকান্ড অব্যহত থাকবে।