1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মাগুরার জয় চৌধুরী, বিভিন্ন সংগঠনের অভিনন্দন কুলাউড়ায় পুলিশের অভিযানে ৫ ডাকাত গ্রেফতার, ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও দেশীয় অস্ত্র উদ্ধার পতাকায় কলেমা লেখা নিয়ে মিছিল কলেমার শিক্ষা নয়, এটা কলেমাকে অপমান করা । -আল্লামা ইমাম হায়াত

মনোহরদীতে শিল্পমন্ত্রীর বৈদ্যুতিক গ্রীড স্থাপনের স্থান পরিদর্শন

মোঃএমরুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৮ বার পড়া হয়েছে

নরসিংদীর মনোহরদীতে বৈদ্যুতিক গ্রীড স্থাপনের স্থান পরিদর্শন করেছেন শিল্পমন্ত্রী,এডভোকেট নূরুল মজিদ মাহমূদ হুমায়ূন এম.পি।শনিবার(১৭ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার পৌর শহরের হাররদিয়া এলাকায় বৈদ্যুতিক গ্রীড  স্থাপনের স্থান পরিদর্শনকালে শিল্পমন্ত্রী বলেন,এক সময় তীব্র বিদ্যুতের সংকট জনগণের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল।

পরিস্থিতি পরিবর্তিত হয়েছে, মানুষ এখন ২৪ ঘন্টা বিদ্যুতের সরবরাহ পাচ্ছে।সরকার সারাদেশে নিরবিচ্ছিন্ন ভাবে বিদ্যুতের লক্ষ্যে কাজ করছে।এখানে বিদ্যুৎ গ্রীড স্থাপিত হলে মনোহরদীর পাশাপাশি পাশ্ববর্তী  উপজেলার মানুষও উপকৃত হবে।তিনি দ্রুত সময়ের মধ্যে বৈদ্যুতিক গ্রীড স্থাপনে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।এ সময় পিজিসিবি এর ব্যবস্থাপনা পরিচালক এ কে এম গাউছ মহিউদ্দীন আহমেদ,নির্বাহী পরিচালক আবদুর রশীদ খান,প্রধান প্রকৌশলী সরদার মোহাম্মদ জাফরুল হাসান,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,বাবু প্রিয়াশীষ রায়,উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান,উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মারুফ দস্তেগীর,মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান,এম এস ইকবাল আহমেদ,পৌর মেয়র আমিনূর রশীদ সুজন,উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক,তৌহিদুল আলম,উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ইশরাত জাহান তামান্নাসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com