1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মন্দির ভাংচুর করে জমি দখলের অভিযোগে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে মামলা

কামরুল আহসান (সোহাগ)
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

মন্দির ভাংচুর করে জমি দখলের অভিযোগ উঠেছে পিরোজপুরের এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় স্কুল শিক্ষক ঠাকুর চাঁদ বাদী হয়ে বৃহস্পতিবার (১৩মার্চ) রাতে সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুজ্জামান শিকদার মনি সহ আরো ৭/৮ জনের নাম উল্লেখ করে নাজিরপুর থানায় মামলা দায়ের করেছেন। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে নাজিরপুর থানা অফিসার ইনচার্জ মাহমুদ আল শরীফ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা যায়, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান শিকদার মনির নামে মামলার বাদী শ্রীরামকাঠী ইউনিয়নের শ্রীরামকাঠি বলিবাবলা রাস্তার পূর্বপাশে ওই গ্রামের স্কুল শিক্ষক ঠাকুর চাঁদের ভোগ দখলীয় জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল, সেই বিরোধের জের ধরে বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ নেতা শরিফুজ্জামান মনির নির্দেশে স্থানীয় উদয়তারা গ্রামের আজিজুল শেখ ও সদর উপজেলা সিকদার মল্লিক গ্রামের জালিস শেখ সহ ৭/৮ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ওই জমিতে থাকা ঘর ও মন্দির ভাঙচুর করে। এ সময় হামলাকারীরা ওই জমির পশ্চিম পাশের খালের ওপারে পাশে থাকা অন্য একটি সার্বজনীন মন্দির ও ভাংচুর করে। এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই জমির পূর্বের মালিক রতন হালদারের কাছ থেকে স্কুল শিক্ষক ঠাকুর চাঁদ জমিটি ক্রয় করেন। একই জমি সম্প্রতি মনি শিকদার ও ক্রয় করেছেন মর্মে দখলের জন্য সাইনবোর্ড টাঙিয়ে দেন। দখল করার স্বার্থে সেখানে থাকা ঘর ও মন্দির ভাঙচুর করে প্রতিপক্ষরা। অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মোঃ শরিফুজ্জামান মনি বলেন,ওই জমিটি আমি রতন হালদারের কাছ থেকে ক্রয় করেছি, দখলের স্বার্থে সেখানে থাকা ঘর ভাঙচুর করা হয়েছে, তবে মন্দির ভাংচুরের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। উল্লেখ্য যে, অভিযুক্ত মনি শিকদারের বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন সময়ে নারী ধর্ষণ, হত্যা, লুটতরাজ,ও অস্ত্র মামলা রয়েছে, বর্তমানে তা বিচারাধীন। এ ব্যাপারে নাজিরপুর থানা অফিসার ইনচার্জ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, জমি দখলের বিরোধের জের ধরে মন্দির ভাংচুরের অভিযোগে আওয়ামী লীগ নেতা শরিফুজ্জামান মনি সহ ৭/৮ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com