ময়মনসিংহের ভালুকা উপজেলার বগাজান গ্রামে যৌতুকের জন্য নির্যাতনের শিকার হন বাকপ্রতিবন্ধি সুরাইয়া বেগম। পারিবারিক ভাবে তিন বছর আগে বিয়ে হয়,একই গ্রামের রহুল ফকিরের ছেলে মোঃ মোশাররফ হোসেনের সাথে। আগে থেকেই মোশাররফ বিবাহিত ছিলো।আগের সংসসারে দুই ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর হতেই মোশাররফ হোসেন ও তার আগের সংসারের ছেলে শামীম মিয়া ও বাবা সাথে মিলে প্রতিবন্ধি সুরাইয়া উপর যৌতুকের জন্য পাশবিক নির্যাতন করতে থাকে থাকে।
অসহায় বাবা মা সুরাইয়ার সুখের জন্য কিছু দিন পর পর টাকা দেয়,টাকা দেওয়া বন্ধ হলে যৌতুকের জন্য অত্যাচার চলতে থাকে।
গত ০১ মার্চ ২৬ ইং রবিবার সুরাইয়ার স্বামী ও সৎ ছেলে মিলে বাকপ্রতিবন্ধি সুরাইয়া উপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করতে থাকে।
আশেপাসের লোক জন সুরাইয়াকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করে।
বাকপ্রতিবন্ধি সুরাইয়া এখন হাসপাতালের বিছানায় যন্ত্রনায় কাতরাচ্ছে।এই ঘটনায় সুরাইয়ার বড় ভাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।এলাকা বাসী এই ঘটনায় প্রশাসনের কাছে সুষ্ঠ বিচার দাবি করেছেন।