1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন সুরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী সমালোচনার মুখে নিজেকে ‘লুকিয়ে’ ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট মন্ত্রী রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’

ময়মনসিংহের শিল্প, সাংস্কৃতি,সামাজিক স্থিতিশীলতা রক্ষায় প্রতিটি কর্মচারীর ভূমিকা গুরুত্বপূর্ণ- অতিঃ বিভাগীয় কমিশনার বাসেত

আরিফ রববানী  
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে
ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী জিয়াউল বাসেত বলেছেন, ময়মনসিংহ  একটি ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় শহর। শিল্প, সাংস্কৃতি, কৃষি ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় প্রতিটি কর্মকর্তা কর্মচারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ময়মনসিংহ সিটি করপোরেশন হবে জনগণের সেবাস্থল—যেখানে জনসেবা, ন্যায়বিচার, স্বচ্ছতা ও মানবিক মর্যাদা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।
নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, মাদক, সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, নারী ও শিশু নির্যাতন এবং সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে। এসব অপরাধ দমনে  জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ময়মনসিংহ বিভাগের সকল বিভাগীয় দপ্তরের কার্যধারার অগ্রগতি ও সর্বশেষ পরিস্থিতি জানতে আয়োজিত এক  সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে  অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী জিয়াউল বাসেত এসব কথা বলেন।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাসের  সঞ্চালনায় ময়ময়সিংহ রেঞ্জ ডিআইজি, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা,  বিভাগের অন্তর্গত চার জেলার জেলা প্রশাসকের প্রতিনিধি, বিভাগীয় অন্যান্য সকল সরকারি দপ্তরের প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন।
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, মশা নিধনে ৩৩ ওয়ার্ড জুড়ে ক্রাশ প্রোগ্রাম,  যানজট ও পার্কিং সমস্যা নিরসনে ব্যবস্থা গ্রহণ,  অবৈধ অটো রিকশা উচ্ছেদে ব্যবস্থা নেওয়া  হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে ক্রাশ প্রোগ্রাম, মাইকিং, প্রচার, লার্ভিসাইড, এডাল্টিসাইড কার্যক্রম চলমান, ফলে ময়মনসিংহে ডেঙ্গুর প্রকোপ কমে এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি বলেন, শহরে পরিস্কার পরিচ্ছন্নতা, ডেঙ্গু বিষয়ক সচেতনতা এবং মশা নিধন কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে।এ বছর ডেঙ্গু রোগে ময়মনসিংহে ২৯ জন মারা গেছে। সমন্বিত উদ্যোগ গ্রহণের ফলে ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি নিম্নমুখী।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি জানান, লক্ষ্যমাত্রার চেয়ে অধিক মাত্রায় ধান চাষ হয়েছে এবং শতভাগ কর্তন হয়েছে। এছাড়াও সরিষা আবাদ বৃদ্ধি, ভুট্টার চাষ এ বিভাগে উল্লেখযোগ্য হারে বেড়েছে। তারা এখন নিরাপদ খাদ্য উৎপাদন এবং ভালো কৃষি অনুশীলন পদ্ধতির দিকে যাচ্ছে।
বিভাগীয় বন কর্মকর্তা জানান, ময়মনসিংহ ও শেরপুরের গারো পাহাড়ে বন্য হাতির উৎপাত বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি বন্য হাতির কাছাকাছি গিয়ে টিকটকে ভিডিও ধারণ করার সময় বন্য হাতির আক্রমণে এক যুবকের মৃত্যু হয়। তাই এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করা থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছেন।
সভাপতি বলেন, ডেঙ্গু গৃহপালিত মশা। এটা থেকে সবাইকে নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকতে হবে। বন্য হাতির কাছাকাছি গিয়ে কৌতুহলবশত কোনো যুবক যাতে হাতির দলকে বিরক্ত না করে। আজকে সুন্দর ও ফলপ্রসূ আলোচনায় অনেক গুরুত্বপূর্ণ জিনিস উঠে এসেছে। সভায় সভাপতি সংশ্লিষ্ট সকল দপ্তরকে নিজ নিজ কার্য সম্পাদনে নির্দেশনা দেন এবং সুন্দর সমন্বয়ের মাধ্যমে ময়মনসিংহ নগরীকে একটা নাগরিক বান্ধব নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com