1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত খামারকান্দিতে খাল খনন প্রকল্প পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা এলজিইডি কর্মকর্তাকে মারধর: বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জিডি ‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

ময়মনসিংহে গ্রেপ্তার এড়াতে দোতলা থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

nobab aliemon
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহে পুলিশের গ্রেপ্তার অভিযান চলাকালে নিজ বাসার দোতলা থেকে লাফিয়ে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর মোর্শেদ রাজু।জানা যায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর বাঘমারা এলাকায় তার বাসায় কোতোয়ালি মডেল থানার পুলিশের একটি দল অভিযান চালাতে গেলে এ ঘটনা ঘটে। পরে শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ভাই কাজী শিপলু গনমাধ্যমকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ তাদের বাসার কলাপসিবল গেটে নক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রেপ্তার এড়াতে রাজু দোতলার ছাদ থেকে লাফ দেন। এ সময় পাশের একটি বাউন্ডারি দেয়াল ও বেলকনির সঙ্গে ধাক্কা লেগে তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। পুলিশ চলে যাওয়ার পর আশপাশের লোকজন তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেয়।পরে তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চরপাড়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মাথায় অস্ত্রোপচার শেষে তাকে আইসিইউতে রাখা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তিনি মারা যান।রাজুর স্ত্রী সাথী গনমাধ্যমকে জানান, বিগত ৮ থেকে ১০ বছর ধরে রাজু সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তিনি রাজনীতি থেকে সরে এসে স্বাভাবিক জীবনযাপন করছিলেন। তার নামে কোনো মামলা ছিল না বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব গনমাধ্যমকে বলেন, পুলিশের গ্রেপ্তার অভিযান নিয়মিত কার্যক্রমের অংশ। তবে ওই সময় বাঘমারা এলাকায় পুলিশের কোন টিম অভিযান পরিচালনা করছিল, সে বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে নিশ্চিত নন। রাজুর মৃত্যুর বিষয়েও তিনি অবগত নন বলে জানান।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com