1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সিরিয়ায় ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রাঁর হোটেলের কাছে বোমা বিস্ফোরণ বান্দরবানে পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা, নাফাখুমে আটকা ৮৭ জন সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আমাদের দেশে উৎপাদিত ওষুধ উচ্চমানের : স্বাস্থ্যমন্ত্রী খামেনির শোকযাত্রায় দেখা মিলেছে ‘নিহত’ ঘোষণা করা সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদকে! এনসিপির সমাবেশে হামলায় প্রশাসন জড়িত, অভিযোগ জামায়াতের এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য একটি কালো অধ্যায়: ইশরাক হোসেন বেগম খালেদা জিয়া বেতনের টাকা দিয়ে দিতেন এতিমখানায় ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ

ময়মনসিংহে পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই: রাতভর অভিযানে গ্রেফতার ৭

মোঃ আল আমীন খান
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২২৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহ মহানগরীর দিঘারকান্দা ফিশারি মোড় এলাকায় গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর বর্বরোচিত হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতভর নগরীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে মূল আসামির পরিবার ও স্থানীয় সহযোগীরা রয়েছেন। তারা হলেন—এজাহারভুক্ত পলাতক আসামি আরিফুল ইসলামের বাবা সাগর আলী (৬১), ভাই এ কে এম রেজাউল করিম (৩৯), মো. নাজিম উদ্দিন (৩৭) ও তার ভাই মো. সুজন মিয়া (২৭), মো. খলিলুর রহমান (৪০), মো. নাজিম উদ্দিন (৪২) এবং জয়নাল উদ্দিন (৫২)। গ্রেফতারকৃতরা মূলত দিঘারকান্দা ও চর বড়বিলা এলাকার বাসিন্দা।
ঘটনার বিবরণে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে দিঘারকান্দা ফিশারি মোড় এলাকায় একটি নিয়মিত মামলার আসামি আরিফুল ইসলামকে গ্রেফতার করতে যায় পুলিশের একটি দল। আসামি গ্রেফতারের পরপরই তার অনুসারী ও স্থানীয় একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা পাঁচ পুলিশ সদস্যকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে এবং হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
আহতদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা ফরিদ আহমেদ বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যান্য আহত সদস্যরা প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব।
পুলিশ সূত্রে জানা গেছে, এই হামলার ঘটনায় এসআই আরিফুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি নাজমুস সাকিব জানান, সরকারি কাজে বাধা প্রদান এবং পুলিশ সদস্যদের ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় জড়িত সাতজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। ছিনিয়ে নেওয়া আসামি আরিফুল ইসলামকে পুনরায় গ্রেফতার এবং হামলার সঙ্গে জড়িত বাকিদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com