মহম্মদপুরে মধুমতি নদী থেকে অজ্ঞাত পরিচয় বৃদ্ধার লাশ উদ্ধার

 মাগুরার মহম্মদপুর উপজেলায় মধুমতি নদী থেকে আনুমানিক ৬০ বছর বয়সী এক অজ্ঞাত পরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

​আজ ৩ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলার দীঘা ইউনিয়নের শিরগ্রাম গোরস্থানের বিপরীত পাশে মধুমতি নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা পুলিশকে খবর দেন।

​খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মৃত নারীর গলায় তুলসীর মালা থাকায় তিনি হিন্দু সম্প্রদায়ের হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে এখন পর্যন্ত তার কোনো পরিচয় পাওয়া যায়নি।

​এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. শামীম আহমেদ জানান, বিষয়টি নৌপুলিশ, সিআইডি ও পিবিআইকে অবহিত করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নওয়াব আলী
মাগুরা।৩/১১/২০২৬
০১৭১৫৩৬৮৮৫৭

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

“আসন্ন ২৪-৪৮ ঘণ্টা: বিশ্ব সভ্যতার কিনারায় ভূ-রাজনৈতিক মারণাস্ত্রের মহাতাণ্ডবীয় আস্ফালনের আশঙ্কা!” স্টাফ রিপোর্টার- জাহারুল ইসলাম জীবন এর বিশেষ আন্তর্জাতিক নিউজ প্রতিবেদন। ভূ-রাজনৈতিক রঙ্গমঞ্চে নতুন উত্তাপে মানবসভ্যতা কি এক সর্বনাশার সম্মুখীন? আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা মানব সভ্যতার দীর্ঘ ইতিহাস ও অস্তিত্বের মোড় ঘোরানো এক গভীর সংকটের কালখণ্ড হিসেবে চিহ্নিত হতে চলেছে। বিশ্ব রা�

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top