1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

মহান স্বাধীনতা দিবসে ফেনীতে শহীদদের প্রতি শ্রদ্ধা, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।

মোহাম্মদ হানিফ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফেনীতে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেছে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার জেলা।
দিবসটি উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সংস্থার নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থার আঞ্চলিক পরিচালক ও কার্যনির্বাহী পরিষদের সহকারী যুগ্ম মহাসচিব মোহাম্মদ হানিফ।
তিনি বলেন, “মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় অধ্যায়। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করা এবং মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।” তিনি তরুণ প্রজন্মকে দেশের সঠিক ইতিহাস জানার পাশাপাশি মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন রোকসানা আক্তার সুমি, উপসহকারী পরিচালক নারী ও শিশু নির্যাতন দমন ব্যুরো ফেনী জেলা এবং মোহাম্মদ আরিফ উপসহকারী পরিচালক ফেনী জেলা। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন মানবাধিকার কর্মী ও বিশিষ্ট ব্যবসায়ী রবিউল আলম মিটু সাহেব, জেলা তথ্য অফিসার জনাব ওসমান, আইয়ুব নবী সবুজ, মোহাম্মদ সুজনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণকারীরা স্বাধীনতার চেতনা আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com