1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

মহিলা মেম্বারের দেওয়া বিরিয়ানী খেয়ে দুই শতাধিক অসুস্থ

মোঃএমরুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৭ বার পড়া হয়েছে
নরসিংদীর মনোহরদীতে সংরক্ষিত মহিলা সদস্যের দেওয়া বিরিয়ানী খেয়ে শিশুসহ প্রায় দুই শতাধিক নারী-পুরুষ অসুস্থ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।শুক্রবার(২ ফেব্রুয়ারী)উপজেলার খিদিরপুর ইউনিয়নের পশ্চিম রামপুর,পূর্ব রামপুর,জীবকায়া,চর সাগরদী,তাতারকান্দা,কানারাবাড়ী,নূর আহম্মদপুর ও পাড়াতলা এলাকায় জুমআর নামাজের পর মসজিদে বিতরণ করা বিরিয়ানী খেয়ে তারা অসুস্থ হন বলে জানা গেছে। স্থানীয়রা জানান,খিদিরপুর ইউনিয়ন পরিষদের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য,সেলিনা বেগম  বিভিন্ন মসজিদে জুম,আর নামাজের পর মুসুল্লীদের মাঝে বিরিয়ানীর প্যাকেট বিতরণ করেন।প্যাকেট করা এসব বিরিয়ানী অধিকাংশ মুসুল্লীরা বাড়ীতে নিয়ে যান।বাড়ীতে নেওয়ার পর যারা এই বিরিয়ানী খেয়েছেন তাদের অধিকাংশই জ্বর,বমি এবং ডায়রিয়ায় আক্রান্ত হন।
অসুস্থ হয়ে পড়ে শিশুসহ প্রায় দুই শতাধিক নারী-পুরুষ।এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।অসুস্থদের অনেকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।ভুক্তভোগী মুসুল্লীরা জানান এ বিরিয়ানী খেয়ে তারা ও তাদের পরিবারসহ প্রায় দুই শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন।তারা পেটব্যথা,বমি,ডায়রিয়া এবং জ্বরে আক্রান্ত হন।নূর আহম্মদপুর গ্রামের আবুল কালাম(৩২)জানান,এ বিরিয়ানী খেয়ে গতকাল রাত ২ টা থেকে আমি ও আমার পরিবারের ৩ জন ডায়রিয়া, জ্বর,বমি এবং পেটব্যথায় আক্রান্ত হয়েছি।একই গ্রামের আবু সাইদ জানান,তারও একই অবস্থা,পাড়াতলা গ্রামের বাসিন্দা,খিদিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন আমি ও আমার বড় ভাই এ বিরিয়ানী খেয়ে অসুস্থ হয়ে পড়ি।এ ব্যাপারে খিদিরপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য জানান,আমি নেক নিয়তে ২৫০০ বিরিয়ানী প্যাকেট জুমআর দিন বিভিন্ন মসজিদে মুসুল্লীদের মাঝে বিতরণ করি।কিন্তু কিসের কারণে এমন ঘটনা ঘটেছে তা আমি বুঝে উঠতে পারছিনা।তবে অসুস্থদের বাড়ী বাড়ী গিয়ে আমি খোঁজ-খবর নিচ্ছি।এ বিষয়ে জানতে চাইলে,মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,ডাঃরাশেদুল হাসান মাহমূদ বলেন,বিরিয়ানী খেয়ে বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন।খাদ্যগুলো অস্বাস্থ্যকর থাকায় খাদ্যের বিষক্রিয়ায় তারা অসুস্থ্য হয়ে পড়েছিল।এখন তারা সুস্থ্য এবং অনেকটাই ঝুঁকিমুক্ত।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com