1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

মাগুরায় ​২৫ মার্চ গণহত্যা দিবসের শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

​নওয়াব আলী 
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রির সকল শহিদের স্মরণে বুধবার ২৫ মার্চ ২০২৬ তারিখ সকাল ৯ টার সময় মাগুরা শহরের নোমানী ময়দান সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, মাগুরা কর্তৃক আয়োজিত এই কর্মসূচিতে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

​কর্মসূচির বিবরণ, ​সকাল ৯ টার সময় প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল ৯:১৫ টার সময় একটি সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

​উপস্থিত ব্যক্তিবর্গ,

​অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ ব্যক্তিবর্গ হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, ​মাগুরা-১ আসনের সংসদ সদস্য এমপি আলহাজ্ব মনোয়ার হোসেন খান, মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব আলী আহমেদ, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মেহেরুন্নাহার, মাগুরা সিভিল সার্জন ​ডা. শামীম কবির, মাগুরা জেলা পুলিশের সদস্য বৃন্দগণ,

​মাগুরা জেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

​আলোচনা ও দোয়া মাহফিল,

​আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের সেই ভয়াল কালরাত্রির শহিদদের বীরত্বগাথা স্মরণ করেন এবং তাঁদের মহান আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com