মাগুরায় জেলা রাজস্ব কমিটি ও অক্টোবরের স্টাফ সভা অনুষ্ঠিত

২৫ অক্টোবর ২০২৬, রবিবার মাগুরায় জেলা রাজস্ব কমিটির সভা এবং ২০২৬ সালের অক্টোবর মাসের স্টাফ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোতাকাব্বীর আহমেদ।
​জেলা রাজস্ব কমিটির সভায় জেলার সার্বিক রাজস্ব আদায়, সরকারি ভূমি ব্যবস্থাপনা, ভূমি উন্নয়ন কর আদায় এবং ভূমি রাজস্ব সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমের বর্তমান অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় রাজস্ব আদায় আরও গতিশীল করা এবং সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
​অন্যদিকে, অক্টোবর মাসের স্টাফ সভায় জেলা প্রশাসনের সার্বিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ সময় দাপ্তরিক কাজের সমন্বয় সাধন, জনসেবার মানোন্নয়ন এবং সরকারের বিভিন্ন সেবা সহজে ও দ্রুত সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।
​সভায় জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নওয়াব আলী 
মাগুরা 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

বাংলাদেশে স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি আহ্বান জুবাইদা রহমানের

বাংলাদেশে স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য গবেষণা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং আধুনিক চিকিৎসা

Scroll to Top