1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক

মাগুরা বেরোইল পলিতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা দাউদ হোসেন ষড়যন্ত্রমূলক মামলায় পড়ে মানবেতর জীবন যাপন করছেন।

তারিকুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

মাগুরার বেরোইল পলিতা গ্রামের ও  ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ দাউদ হোসেন ষড়যন্ত্রমূলক মামলায় পড়ে মানবেতর জীবন যাপন করছেন। সাথে সাথে মামলাটির পুনরায় গভীর তদন্তের দাবি জানিয়েছেন। মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলী আদালতে সিআর ৬৮/২৫ নং মামলায় তিনি ২ নম্বর আসামি। তিনি বলেন, মামলার বাদী ডহরসিনড়া গ্রামের ইব্রাহীম খান প্রায় ২০ লক্ষ টাকার পাওনার মামলা করেছে। যেখানে ১ নং আসামি করা হয়েছে আমার বড় ছেলে মুজাহিদুল ইসলাম শিপনকে এবং আরো দুই ছেলেকে আসামি করা হয়েছে। ঘটনার প্রথম দিন গত ২৩/২/২৪ তারিখে বাড়িতে এসে আমার হাতে ৪,৪৬০০০/ হাজার টাকা দেয়। যাহা সম্পন্ন মিথ্যা। পরবর্তীত আরো কয়েক লক্ষ টাকা দেয় বলে মামলায় উল্লেখ আছে।  আমার বড় ছেলে শিপন প্রায় ৩০ বছর বাড়ি ছাড়া এবং আজ পর্যন্ত সে বাড়িতে আসে না। আমার সাথে কোন সম্পর্ক নেই এবং কোন প্রকার লেনদেন নেই। এমনকি কয়েক বছর আগে থেকে আমি আমার পুরনো বাড়ি থেকে বিতাড়িত হয়ে আমার ছোট বউকে নিয়ে অন্য জায়গায় ভাড়া বাড়িতে বসবাস করছি।। আমার পৈত্রিক বাড়িতে অন্য দুই ছেলে রানা ও রনি বসবাস করে। মূলত আমার সাথে ঐ তিন ছেলের দীর্ঘদিন কোন সম্পর্ক নেই। তারা তাদের মত চলে আমি আমার মত চলি। তাছাড়া এক নম্বর আসামি শিপন প্রায় ৩০ বছর  বাড়িতে আসে না ।তাহলে গত ২৩ /২/২৪ তারিখে তার সামনে আমার হাতে টাকা দেয়ার ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট । সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পুনরায় নিরপেক্ষ গভীর তদন্ত সাপেক্ষে আমি এই মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য আকুল আবেদন করছি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com