চট্টগ্রামের লোহাগাড়ায় মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দুটি স্কেভেটর জব্দ করা হয়। ২৩ ফেব্রুয়ারি আনুমানিক রাত সাড়ে ১২টা হতে রাত ৪টা পর্যন্ত উপজেলার আধুনগর, আমিরাবাদ ও কলাউজান ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম।
অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর টিম, লোহাগাড়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। ইউএনও মো. সাইফুল ইসলামের মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।উপজেলার কলাউজান ৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে একটি স্কেভেটর ও আধুনগরের ৮নম্বর ওয়ার্ডের বড়ুয়া পাড়া থেকে একটি সহ মোট ২টি স্কেভেটর আটক করা হয়েছে এবং জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।