1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নয়,আপনাদের খাদেম হয়ে থাকতে চাই: তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলাম ঈশ্বরগঞ্জকে অপরাধমুক্ত ও উন্নয়নশীল উপজেলা গড়তে তরুণ শক্তি একজোট রামপাল বিদ্যুৎকেন্দ্রের নতুন এমডি হলেন ভারতীয় প্রকৌশলী রমানাথ পূজারী চিরিরবন্দরে পাচারের সময় ৮৩ বস্তা সার আটক, জরিমানা কলমাকান্দায় দুই দফা ডিবি অভিযানে আটক ১৫ নারীসহ বগুড়া সোনাতলায় ৩ পিস ইয়াবা ও ৬ পুরিয়া হেরোইনসহ ছবি গ্রেফতার : ৪ মাসের করাদন্ড বগুড়ায় দির্ঘদিন অবহেলিত রাস্তার ফিটিং কাজের উদ্ভোদন সোনাতলায় ঋণের ভার সইতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা পাইকগাছায় উপজেলা পর্যায়ে উন্নত ওয়াশ সেবা বিষয়ক অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত যশোরের বাঘারপাড়ায় ৫ বছরের শিশুকে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর যৌথ অভিযানে পাথরবোঝাই ট্রাকে ৩৭.১ কেজি গাঁজাসহ গ্রেফতার- ২

‎ওমর ফারুক খান বাইতুল 
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে
‎ডিএনসি রংপুর ও ডিএনসি বগুড়া’র যৌথ অভিযানে পাথরবোঝাই একটি ট্রাক থেকে ৩৭ দশমিক ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে বগুড়ার শিবগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
‎অভিযান সূত্রে জানা যায়, গতকাল  দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় রংপুর-এর উপপরিচালক মো. আবু জাফরের নেতৃত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়া-এর সমন্বয়ে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে।
‎অভিযানটি বগুড়া জেলার শিবগঞ্জ থানা-ধীন রহবল এলাকাস্থ জনৈক হাজ্ব আব্দুল কাদের সুমনের ইটভাটার পশ্চিম পার্শ্বে, রংপুর হতে বগুড়াগামী মহাসড়কের পূর্ব পাশে পাকা রাস্তার উপর পরিচালিত হয়। রংপুর থেকে ছেড়ে আসা একটি সন্দেহভাজন ট্রাককে ধাওয়া করে শিবগঞ্জে আটক করা হয়।
‎পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে পাথরের আড়ালে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৩৭.১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ৬৫৮ সিএফটি পাথর, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।
‎আটককৃতরা হলেন লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম গ্রামের বাসিন্দা মো. লিপু মিয়া (৩২), পিতা বাচ্চু মিয়া, মাতা মোছা. হেলাতন নেছা এবং একই এলাকার মো. বায়েজিদ বোস্তামি (১৯), পিতা মো. নুর উদ্দিন, মাতা মোছা. বিলকিস বেগম।
‎গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়ার শিবগঞ্জ থানায় উপপরিচালক মো. আবু জাফর বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, আন্তঃজেলা মাদক চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com