1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়েতে অবৈধভাবে নারী গৃহকর্মী পাঠাচ্ছে দালাল চক্র, দূতাবাসের সতর্কতা নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী

যশোরের বাঘারপাড়ায় ৫ বছরের শিশুকে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ

মোঃ জুম্মান হোসেন
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে
যশোরের বাঘারপাড়ায় পাঁচ বছরের এক শিশু কন্যাকে হাত-পা বেঁধে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বাঘারপাড়া উপজেলার খলশী গ্রামে এই বর্বরোচিত ঘটনা ঘটে। বর্তমানে ভুক্তভোগী শিশুটি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ভুক্তভোগী শিশুর পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে খলশী গ্রামের জাহাঙ্গীর আলমের শিশু কন্যা জান্নাতুল মাওয়াকে (৫ বছর ৬ মাস) একা পেয়ে মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখায় একই গ্রামের আহাদ আলীর ছেলে শিহাব (১৮)। এরপর তাকে বাড়ির পাশে আব্দুল হাই মাস্টারের নির্জন বাগানে নিয়ে যায় সে। সেখানে শিশুটির মুখে টেপ পেঁচিয়ে এবং হাত-পা বেঁধে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে শিহাব।
ঘটনার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে উদ্ধার করেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে তাকে যশোর সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com