1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন গাইবান্ধায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় মিলছে না গ্রাহকের কোটি টাকার হদিস অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা দেশ সংস্কারের নামে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার আগামী ফিফা বিশ্বকাপের সম্প্রচার শূন্য ব্যয় থেকে লাভজনক হবে নেত্রকোণায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার পোশাক রফতানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান নিয়ে শঙ্কা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

মাদকাসক্ত ছেলের হাতে মা নিহত,ঘাতক ছেলে আটক

মোঃএমরুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২২০ বার পড়া হয়েছে

নরসিংদীর মনোহরদীতে মাদকাসক্ত ছেলের শাবলের আঘাতে মা নিহত হওয়ার অভিযোগ উঠেছে।উপজেলার একদুরিয়া ইউনিয়নের উত্তর আলগী গ্রামে এ ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত করেছেন,মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আবুল কাশেম ভূঁইয়া পিপিএম।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার(১৬ মার্চ)বিকাল-১৭.৩০ মিনিটে উপজেলার একদুরিয়া ইউনিয়নের উত্তর আলগী গ্রামের নূরু মিয়ার মাদকাসক্ত ছেলে আরিফ মিয়া(৩০)ভাত খেতে বসে।খাবারের এক পর্যায়ে সে মা হাসনে আরা(৫০)এর সাথে খাবার নিয়ে তর্কে-বিতর্কে লিপ্ত হয় এবং ঘর থেকে একটি লোহার শাবল নিয়ে মায়ের মাথার পেছনে সজোরে দুইটি আঘাত করলে মা হাসনে আরা ঘটনাস্থলেই নিহত হয়।এ ব্যাপারে মনোহরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আবুল কাশেম ভূঁইয়া পিপিএম জানান,মাকে হত্যা করার অপরাধে ঘাতক আরিফ মিয়া কে আটক করা হয়েছে। মামলা রুজু প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com