বাজার, ধর্মপাশা এলাকায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদ উল্যা। তিনি তাঁর বক্তব্যে মাদক ও জুয়ার ভয়াবহতা তুলে ধরে এসব সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন।
ওসি সহিদ উল্যা বলেন, মাদক ও জুয়া সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এসব অপরাধ নির্মূলে পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং এ ক্ষেত্রে সাধারণ জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি। তিনি মাদক ব্যবসায়ী ও জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।
সভায় সভাপতিত্ব করেন আব্দুল আলি। সভাপতির বক্তব্যে তিনি মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান। সভায় আরও বক্তব্য রাখেন আনফর আলিসহ স্থানীয় ব্যক্তিবর্গ। তাঁরা মাদক ও জুয়া বন্ধে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, যুবক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের উদ্যোগ ধর্মপাশাকে মাদক ও জুয়ামুক্ত রাখতে কার্যকর ভূমিকা রাখবে।