গতরাতে জামারপুর জেলার মাদারগঞ্জ উপজেলা আদারভিটা ইউনিয়নের গজারিয়া মোড় এলাকায় অভিযান পরিচালনা করে চারজকে ১০০ গ্রাম গাঁজা সহ চারজন মাদক কারবারিকে আটক করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। আটককৃতরা হলেন— গজারিয়া এলাকার আব্দুস সালাম (৭০), এলাকার উজ্জল খান (৩৭), মোঃ শাহালম (৩৫) এবং ইউনিয়নের সানাইবান্ধা এলাকার রতন মিয়া (২৩)। পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের জামালপুর আদালতে পাঠানো হয়েছে।