1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত খামারকান্দিতে খাল খনন প্রকল্প পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা এলজিইডি কর্মকর্তাকে মারধর: বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জিডি ‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

মাদারীপুরে গভীর রাতে ট্রাক চুরি, চোর চক্র ধরতে পুলিশি তৎপরতা

মোঃ সাব্বির আহমেদ
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

মাদারীপুর সদর উপজেলার নতুন আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় চুরির এক দুঃসাহসিক ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতে জনবহুল এই এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে একটি মিনি ডাম্প ট্রাক নিয়ে পালিয়ে যায় অজ্ঞাত চোরচক্র। এই ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চুরি হওয়া রাজবাড়ী-ড-১১-০১২১ রেজিস্ট্রেশন নম্বরের ট্রাকটি ‘মায়ের দোয়া মটরস’-এর স্বত্বাধিকারী মোহাম্মদ কামরুল হাসান খানের। প্রতিদিনের মতো রবিবার (২১ ডিসেম্বর ) রাত ৯টার দিকে তিনি তার দোকানের সামনে ট্রাকটি পার্ক করে বাড়ি ফিরে যান। তবে পরদিন সোমবার ( ২২ ডিসেম্বর ) সকালে এসে দেখেন নির্ধারিত স্থানে ট্রাকটি নেই।
চুরি হওয়া এই মিনি ডাম্প ট্রাকটির আনুমানিক বাজারমূল্য ২০ লক্ষ টাকা। ভুক্তভোগী কামরুল হাসান জানান, ট্রাকটি না পেয়ে তিনি সম্ভাব্য সব স্থানে খুঁজলেও কোনো হদিস মেলেনি। শেষমেশ নিরুপায় হয়ে তিনি সোমবার মাদারীপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগ পাওয়ার পরপরই ট্রাকটি উদ্ধারে কার্যক্রম শুরু করা হয়েছে। ট্রাফিক বিভাগসহ পুলিশের বিভিন্ন ইউনিটকে ট্রাকটির বিবরণ পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও তিনি আশ্বস্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com