1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

মাদারীপুরে যুবককে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

আক্তার হেসেন
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩৬ বার পড়া হয়েছে

মাদারীপুরের ডাসার উপজেলার দক্ষিন চলবল গ্রামের মো. হৃদয় নামে এক যুবক ধর্মান্তরিত হওয়ায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে।এই ঘটনায় বৃহস্পতিবার রাতে পুলিশ গিয়ে হৃদয়কে উদ্ধার করছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ডাসার উপজেলার দক্ষিণ চলবল গ্রামের হরে কৃষ্ণ গাইনের ছেলে হরজিৎ গাইন বেশ কয়েক বছর আগে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ এবং নাম পরিবর্তন করে মো. হৃদয় হিসেবে পরিচয় দেন। তিনি ঢাকার একটি রেস্টুরেন্টে কাজ করেন।

দু’দিন আগে তিনি পৈত্রিক বাড়িতে মায়ের সাথে দেখা করতে আসেন। বুধবার রাতে নামাজ পড়ে ঘুমিয়ে পড়লে তার ভাই বোন ও গ্রামবাসী মিলে তাকে মারধর করে ঘরে আটকে রাখে। এরপর তার কাছে থাকা মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে হৃদয় কে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

নির্যাতিত যুবক হৃদয় বলেন, আমি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এই কারনে আমার বড় ভাই ও গ্রামবাসী আমাকে হত্যার উদ্দেশ্যে মারধর করেছে। পরে ঘরে আটকে রেখেছে।এব্যাপারে ডাসার থানার ওসি শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আহত যুবককে উদ্ধার করা হয়েছে। তাকে চিকিৎসার জন্য কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।তিনি অভিযোগ দিলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন,প্রাথমিকভাবে জেনেছি জমিজমা সংক্রান্ত নিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটেছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com