1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুর কালকিনিতে সাইবার সিকিউরিটি এসেনশিয়াল প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ শীতের শেষেও নেই ভিড়, রমজানে নিস্তব্ধ বাগেরহাটের পর্যটন স্পট ভোলা জেলার লালমোহন থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ০৩ জন ডাকাত গ্রেফতার প্রশাসনিক উদাসীনতায় ধ্বংস হচ্ছে সোনারগাঁয়ের ঐতিহাসিক সম্পদ পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ আটক ১ রামপালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারী সহ আহত-৬ ইমাম নয়,আপনাদের খাদেম হয়ে থাকতে চাই: তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলাম ঈশ্বরগঞ্জকে অপরাধমুক্ত ও উন্নয়নশীল উপজেলা গড়তে তরুণ শক্তি একজোট রামপাল বিদ্যুৎকেন্দ্রের নতুন এমডি হলেন ভারতীয় প্রকৌশলী রমানাথ পূজারী চিরিরবন্দরে পাচারের সময় ৮৩ বস্তা সার আটক, জরিমানা

মাদারীপুর কালকিনিতে সাইবার সিকিউরিটি এসেনশিয়াল প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ

মো. সাব্বির আহমেদ
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে
মাদারীপুরের কালকিনি উপজেলায় আইসিটি বিষয়ে দক্ষতা ও সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে আয়োজিত ‘সাইবার সিকিউরিটি এসেনশিয়িয়াল’ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে বুধবার(২৫ ফেব্রুয়ারি ) সনদ ও প্রশিক্ষণ উপকরণ বিতরণ করা হয়েছে।

কালকিনি উপজেলা আইসিটি অফিস এবং জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন। তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন।

অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সাইবার ঝুঁকি মোকাবিলায় দক্ষ জনবল তৈরির প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। বক্তারা বলেন, ডিজিটাল ব্যবস্থার প্রসারের সঙ্গে সঙ্গে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা জ্ঞান অপরিহার্য হয়ে উঠেছে। প্রশিক্ষণের মাধ্যমে অনলাইন প্রতারণা, তথ্যচুরি ও সাইবার আক্রমণ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

উপজেলা আইসিটি অফিসার আরিফুল ইসলাম কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন। অংশগ্রহণকারীরা এমন উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতেও ধারাবাহিক প্রশিক্ষণের দাবি জানান। আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে ডিজিটাল নিরাপত্তা জোরদারে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com