1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে উপজেলা মানবিক সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত কলমাকান্দায় পুরনো ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা ঘিরে চলছে নানা উৎসবের আয়োজন কুড়িগ্রামে স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার সোনাতলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জামায়াতের মানবিক সহায়তা প্রদান নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে রৌমারী-চিলমারী রুটে টানা সাড়ে তিন মাস ফেরি বন্ধ, চরম ভোগান্তি খুলনায় “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ট্রাইব্যুনালে হুমায়ুন কবিরের জামিন নামঞ্জুর, স্বাস্থ্য প্রতিবেদন ৩০ মার্চের মধ্যে জমার নির্দেশ ময়মনসিংহের ভালুকায় বাকপ্রতিবন্ধি গৃহবধু কে যৌতুকের জন্য পাশবিক নির্যাতন কুড়িগ্রামে দূর্গারাম ক্যানেলের ওপর ঝুঁকিপূর্ণ সেতু: প্রতিদিনই মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল, জনদুর্ভোগ চরমে

মাদারীপুর ডাসারে পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ চার যুবক গ্রেফতার

LS Ahmed
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

মাদারীপুরের ডাসার উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে আটক চার যুবককে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে ডাসার থানা পুলিশ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১০ টার দিকে ডাসার থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা যৌথভাবে উত্তর চলবল হাইস্কুল মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ২০ গ্রাম গাঁজাসহ চার যুবককে আটক করা হয়।

আটককৃতরা হলেন—মৃত পুলিন বাড়ৈর ছেলে প্রকাশ বাড়ৈ (৩৮), প্রবীন পাত্রের ছেলে তন্ময় পাত্র (২১), লক্ষণ বাড়ৈর ছেলে বিটল বাড়ৈ (২৪) এবং রঞ্জিত সরকারের ছেলে রথিন সরকার (২১)।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, আটক প্রকাশ বাড়ৈর নামে পূর্বেও একাধিক মামলা রয়েছে। আদালতে প্রেরণের পর বিচারকের নির্দেশে তাদের জেলহাজতে পাঠানো হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com