1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীরা পুরস্কৃত, আগস্ট পর্যন্ত বাড়লো মেয়াদ সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী জ্বালানির দাম বাড়লেই যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে আসে: বাঘাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন গাইবান্ধায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় মিলছে না গ্রাহকের কোটি টাকার হদিস অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

মানসিক আঘাত ও কর্মব্যস্ততার কারণ দেখিয়ে রাবি ছাত্র-উপদেষ্টার পদত্যাগ

ফজলে রাব্বি পরশ, রাবি প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. আমিরুল ইসলাম (কনক) পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১১ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর দেওয়া এক পত্রে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি পত্র জমা দেন।
পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর থেকে ছাত্র-উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তবে একাডেমিক ও গবেষণামূলক কাজের ব্যস্ততার কারণে বর্তমানে তাঁর পক্ষে এ দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না।
পদত্যাগের বিষয়ে অধ্যাপক কনক বলেন, “গতকাল আমাদের একজন শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। ছাত্র-উপদেষ্টা হিসেবে শিক্ষার্থীরা বিভিন্ন ব্যক্তিগত ও মানসিক সমস্যা নিয়ে আমার কাছে আসত। একজন শিক্ষার্থীর এমন মৃত্যু আমাকে মানসিকভাবে ভীষণভাবে আঘাত করেছে। পাশাপাশি একাডেমিক ও গবেষণার কাজের চাপও রয়েছে। সবকিছু বিবেচনায় নিয়েই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ বলেন, “তিনি পদত্যাগ করেছেন বলে জেনেছি। পদত্যাগপত্র হাতে পেলে বিস্তারিত জানা যাবে।”
উল্লেখ্য, বুধবার বিশ্ববিদ্যালয়সংলগ্ন একটি মেসে গলায় ফাঁস দিয়ে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com