মানিকচক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ২০২৬ মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয় চত্ত্বর হতে একটি র্যালি ২য় বাইপাস সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গন শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া শহর ১৯নং ওয়াড বিএনপির সভাপতি আলহাজ্ব রেজাউল হক, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শামিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, ১৯নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মুসা করিম আকালু, আইন বিষয়ক সম্পাদক মিন্টু মহুরী, অত্র প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য মিনারুল ইসলাম সাকু, সহকারী প্রধান শিক্ষক হরিদাস সাহা, বিএনপিনেতা আঃ কাদের জিলানী , সহকারী শিক্ষক জিয়াউল হক,আবু তাহের মোঃ সাহাদাত হোসেন, ধর্মীয় শিক্ষক শফিকুল ইসলামসহ প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।