1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মারা গেলেন বোচাগঞ্জ উপজেলার প্রবীণ সাংবাদিক মোঃ সিরাজুল ইসলাম

লিখন বনিক শুভ
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৩৬৮ বার পড়া হয়েছে
মারা গেলেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার প্রবীণ সাংবাদিক ও বোচাগঞ্জ প্রেসক্লাব এর সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার আনুমানিক রাত ১১ টায়  ঢাকা গণস্বাস্থ্য হাসপাতালে অসুস্থতা জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। শুক্রবার (১৯ জানুয়ারি) বাদ আছর বোচাগঞ্জ উপজেলায় তাঁর নিজ গ্রাম জিনোরে জানাযার নামাজ ও দাফন কার্য সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা ও আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মোঃ সিরাজুল ইসলাম সাংবাদিকতার পাশাপাশি বোচাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্বরত ছিলেন।
বোচাগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি মোঃ লতিফুল ইসলাম (ফুল) গভীর শোক এবং দুঃখ প্রকাশ করে বলেছেন, মোঃ সিরাজুল ইসলাম বোচাগঞ্জের একজন মেধাবী, সাহসী ও প্রবীণ সাংবাদিক ছিলেন। তাঁর মৃত্যুতে বোচাগঞ্জ প্রেসক্লাব এর পক্ষ হতে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com