1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বাণিজ্যিকতার ভিড়ে এক মানবিক ইশতেহার—মৃত্যুর শেষ ঠিকানায় যখন নিঃস্বার্থ হাত, লজ্জাহীন সেবার ডাক জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও সেতু আছে, নেই সংযোগ সড়ক ফুলবাড়ীতে কথিত বিএনপি নেতা কর্তৃক সরকারী গাছ কর্তন ও আত্নসাতের অভিযোগ রূপগঞ্জে সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন খোমেনি হত্যায় তীব্র নিন্দা ও ক্ষোভ; অবিলম্বে এই সংঘাত বন্ধ করতে হবে-পীর সাহেব চরমোনাই জনগণের স্বপ্ন পুরণে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তেই এনসিপির জন্ম- এড এটিএম মাহবুব বগুড়ায় প্রায় ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ শংকর : ডিএনসি’র জালে গ্রেফতার সরিষাবাড়ীতে মত বিনিময় সভা বগুড়া নন্দীগ্রামের মিলন হত্যার এজাহারভুক্ত ৭নং আসামী রাজ্জাক গ্রেফতার। বেগম জিয়ার পর বিরোধীদলীয় নেতার জন্য প্রস্তুত করা হচ্ছে ঢাকার লালবাড়ি

মিঠাপুকুরে বিএনপির সুধী ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মোতাহার হোসেন
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩১৫ বার পড়া হয়েছে

রংপুরের মিঠাপুকুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র এক সুধী সমাবেশ গতকাল রাতে স্থানীয় হুলাশুগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ভাংনী ইউনিয়ন বিএনপির আহবায়ক মাহবুব রহমানের সভাপতিত্বে উক্ত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু।বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য সাজেদুর রহমান রানা, মিঠাপুকুর উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক গোলাম রাব্বানী, সদস্য সচিব মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার,  সিনিয়র যুগ্ন আহবায়ক শামিনুর রহমান শামীম,সুধীবৃন্দের পক্ষে সাদী মাষ্টার প্রমুখ।সভায় নেতৃবৃন্দ  ফ্যাসিষ্ট আওয়ামীলীগ হাসিনা সরকারের বিভিন্ন অপকর্ম দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে দলমত নির্বিশেষে সকলকে জাতীয়তাবাদী দল (বিএনপি)-র পতাকাতলে সমমবেত হওয়ার আহব্বান জানিয়ে আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দলের সরকার গঠনের লক্ষ্যে একযোগে কাজ করার আহব্বান জানান।অপরদিকে আরো একটি কর্মী সভা গতকাল বলদিপুকুর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। পায়রাবন্দ ইউনিয়ন বিএনপির নেতা আঃ রউফের সভাপতিত্বে উক্ত কর্মী সমাবেশে প্রধান  অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক ফৌজিয়া ইয়াসমিন কনা।প্রধান বক্তা ছিলেন মিঠাপুকুর উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক হযরত আলী। বিশেষ অতিথি ছিলেন মিঠাপুকুর উপজেলা মহিলা দলের নেত্রী রাজিয়া সুলতানা প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com