1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মিঠাপুকুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বাবুলাল মার্ডি
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে

রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর সেন্ট মেরীস আদিবাসী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগীতায় গতকাল শনিবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।

দিবসকে ঘিরে বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্যে দিয়ে  বর্ণাঢ্য শোভাযাত্রা বলদীপুকুর ক্যাথলিক মিশন প্রাঙ্গন হতে বলদীপুকুর শহিদ মিনার পযর্ন্ত গিয়ে শেষ হয়।  এরপর শহিদ মিনারে শহিদদের প্রতি বিন্ম্র শ্রদ্ধা জ্ঞাপন শেষে  বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন,শপথ বাক্য পাঠ, চিত্রাংকন প্রতিযোগীতা, বাংলা ভাষার পাশাপাশি আদিবাসীদের নিজস্ব মাতৃভাষায় ছড়া,গান,কবিতা, নাচ ও দেওয়ালিকা প্রতিযোগীতায় বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীরা অংশগ্রহন করেন। এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ পরিচালনায় চলমান ভাষা শিখন কেন্দ্রের (এলএলসি) সদস্যদের নিজস্ব কুড়ুঁক্ষ মাতৃভাষায় গল্প,ছড়া,বাক্য,কবিতা লেখার প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন,বলদীপুকুর সেন্ট মেরীস আদিবাসী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সি.মারিয়া কস্তা, ফাদার নারায়ণ সিং,এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর এরিয়া ম্যানেজার মি. রনজিত কেরকেটা,এরিয়া সুপারভাইজার পলাশ এক্কা প্রমুখ। বক্তারা বক্তব্যে বলেন, আমার ভাষা আমার পরিচয়,মজার বিষয় হলো আমি বাঙ্গালী,আমি আদিবাসী একই সূত্রে আমরা বাংলাদেশে বাস করি। আমাদের নিজেদের নিজস্ব মাতৃভাষা রয়েছে বিশেষ করে আদিবাসীদের। আমরা নিজস্ব মাতৃভাষা চর্চা করবো যেন পরবর্তীতে আমাদের ভাষা ও জাতি গোষ্ঠী টিকে থাকে। আমার আনন্দীত যে আজকে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক দিবসে বিভিন্ন মাতৃভাষায় প্রতিযোগীতায় বিজয়ী মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী,শিক্ষক, অভিভাবক, সিএমসি কমিটির সদস্য, ভাষা শিক্ষন কেন্দ্রের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com