1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়েতে অবৈধভাবে নারী গৃহকর্মী পাঠাচ্ছে দালাল চক্র, দূতাবাসের সতর্কতা নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী

মিথ্যা সংবাদের প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

আসাদুজ্জামান হাসান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৬ বার পড়া হয়েছে

মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদের প্রতিবাদে ইউপি চেয়ারম্যান সংবাদ সম্মেলন। রাতের অন্ধকার দুর্বৃত্তদের ফেলে যাওয়া মহিষ হেফাজতে রেখে বিপাকে পড়েছে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল হোছাইন চৌধুরী। চেয়ারম্যান মোঃ নুরুল হোছাইন চৌধুরী ও তাঁর পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচার করার প্রতিবাদে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) বিকালে লামা প্রেস ক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন করেন তিনি।

এসময় নুরুল হোছাইন চৌধুরী বলেন,” ডাকাতের মহিষ চেয়ারম্যানের বাড়িতে” শীর্ষক একটি সংবাদ কয়েকটি প্রিন্ট পত্রিকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়। এতে ষড়যন্ত্রকারি একটি মহল আমার পারিবারিক ঐতিহ্য, সুনাম ক্ষন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। মিথ্যা,কাল্পনিক, মানহানিকর ও মনগড়া তথ্য আমার দৃষ্টিগোচর হয়। উক্ত সংবাদের মনগড়া বর্ণনায় আমাকে ও পরিবারের সন্তানদিদের হেয় প্রতিপন্ন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আসল ঘটনার বর্ণনায় চেয়ারম্যান বলেন, ” ৯ ফেব্রুয়ারী গভীর রাতে আমরা সন্তান, ভাগিনাসহ ৩জন মিলে মৎস্য প্রজেক্ট থেকে মোটর সাইকেল করে খামারে যাচ্ছিলেন পথে তাদের বাইকের আলো দেখে ডুলহাজারার উলুবনিয়ার ৫ নং ওয়ার্ড এর পশ্চিম দিকে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি একটি মহিষ রেখে পালিয়ে যায়। ঘটনার তাৎক্ষনিকতায় কিছু বোঝে উঠতে না পেরে মহিষটি নিরাপদ স্থান, আমার গরুর গোয়াল ঘরে বেধে রেখে তারা পুররায় তারা প্রজেক্টে চলে যায়। গভীর রাত হওয়ায় এই বিষয়টি বাড়ির অন্যদেরকে জানাতে পারেন নাই ছেলেরা।পরদিন (১০ ফেব্রুয়ারী) সকালে জানতে পেরে সাথে সাথে আমি চকরিয়া থানাতে অবহিত করি,এর পরপরই পুলিশ এসে মহিষটি নিয়ে যায়।

সংবাদ সম্মেলনে চেয়ারম্যান নুরুল হোছাইন চৌধুরী আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সমাজের মানুষের সম্মান হানির একটি বড় মাধ্যম হিসেবে ব্যবহার হচ্ছে; যা অত্যন্ত দুঃখজনক। কিন্তু পত্রিকার সাংবাদিকেরা নিরপেক্ষতা বজায় রেখে প্রাপ্ত কোন তথ্যের প্রকৃত ঘটনা সরেজমিনে জানাটাই  অপরিহার্য। ” তিনি মনগড়া মিথ্যে তথ্য রটনাকারিদের এহেন দায়িত্বজ্ঞানহীন ও ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানান।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com