1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ নবায়নযোগ্য জ্বালানি: স্বপ্ন, সম্ভাবনা নাকি কঠিন বাস্তবতার চ্যালেঞ্জ? কাঠালিয়ায় সরকারের ১০০ দিনের কার্যক্রম ও জন-প্রত্যাশা নিয়ে আলোচনা সভা কুয়াকাটায় ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ২ উল্লাসের প্রস্তুতি, মুহূর্তেই বিষাদ: বাউফলে আহত ব্রাজিল সমর্থক টাংগাইলের নাগরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যুব বিভাগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও ব্যবস্থাপনা কমিটির সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ্যাড. আহমেদ আযম খান এমপি ফরিদপুর ও রাজবাড়ীতে কালবের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির জমকালো সংর্বধনা অনুষ্ঠিত ‘প্রিয় দল ব্রাজিলের খেলা দেখেছি, ক্লান্তি এখনো পুরোপুরি কাটেনি’: মির্জা ফখরুল খুলনায় মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি, আহত একজনকে ঢাকায় স্থানান্তর

মির্জাপুরে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার।

জাহাঙ্গীর আলম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের মির্জাপুরে ডেবিল হান্ড অপারেশনে জুলহাস মিয়া (৬০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার লতিফপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. জুলহাস মিয়া উপজেলার লতিফপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। সে লতিফপুর ইউনিয়নের বড়দাম গ্রামের নাদু মিয়ার ছেলে। পুলিশ জানায়, গত ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুচোখ অন্ধ হয়। এঘটনার পর হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলী আদালতে পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। ওই মামলার অজ্ঞতনামা আসামি হিসেবে জুলহাস মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, হিমেলের মার করা মামলার তদন্তে গ্রেপ্তার ছাত্রলীগ নেতার নাম পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে টাঙ্গাইল আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেল হাজতে পাঠায়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com