টাঙ্গাইলের মির্জাপুরে নদী তীরের মাটিকাটা বন্ধে রাতভর ভ্রাম্যমাণ আদালতের বিচারক অভিযান চালিয়ে ১২ ব্যক্তিকে আটক করা হয়।
১৩ ও ১৪ ফেব্রুয়ারি২০২৪ তারিখে মির্জাপুর উপজেলার গোড়াই, আজগানা, তরফপুর, লতিফপুর, বাঁশতৈল, ভাদগ্রাম ও পৌর এলাকার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অবৈধভাবে ভেকু দ্বারা নদীর পার থেকে বালুকাটা ও ট্রাকযোগে বিপণনের অপরাধে তন্ময় রাজবংশী কে ১লক্ষ, মোঃ স্বপন মিয়া ৫০ হাজার, মোঃ জামাল ৫০ হাজার, মোঃ আলী আকবর কে ৫০ হাজার, মোঃ শুভ ৫০ হাজার, মোঃ আরিফ খান ৫০ হাজার মোঃ আপন ১লক্ষ, হৃদয় হোসেন ৫০ হাজার, সাইফুল ইসলাম ২ লক্ষ, ইয়াছিন সিকদার ৫০ হাজার, শাহ আলম ৫০ হাজার, সুমন মল্লিক কে ৫০হাজার সর্বমোট ১২টি মামলায় ৮লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।