1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত খামারকান্দিতে খাল খনন প্রকল্প পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা এলজিইডি কর্মকর্তাকে মারধর: বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জিডি ‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

মুন্সিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

অহিদুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জে ডাকাতি ও চাঁদাবাজিসহ ০৭ মামলার আসামি কুখ্যাত সন্ত্রাসী ‘সীমান্ত’ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতিকালে মুন্সীগঞ্জ সদর থানা কর্তৃক ০২ সহযোগীসহ গ্রেফতার।
ডাকাতি, চুরি, ছিনতাই রোধকল্পে পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়ের কঠোর দিক নির্দেশনায় বৃহস্পতিবার  ১৮/১২/২০২৫ ইং তারিখ ভোর অনুমান ০৪:৩০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ থানায় কর্মরত এসআই(নিরস্ত্র) মোঃ সোহাগ সঙ্গীয় ফোর্সসহ মুন্সীগঞ্জ থানা এলাকায় মোবাইল-১ টহল ডিউটিতে নিয়োজিত থাকাকালে গোপন সংবাদের ভিত্তিতে  মুন্সীগঞ্জ জেলার সদর থানাধীন মুক্তারপুর সাকিনস্থ কানাইবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির জন্য সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতিকালে পেশাদার ডাকাত ও সন্ত্রাসী  ১। সীমান্ত (২০), ২। সাকিব (২৬),
৩। তন্ময় (২৫),থানা ও জেলা- মুন্সীগঞ্জদের ০১টি চাইনিজ কুড়াল, ০১টি লোহার চাপাতি, ০১টি লোহার শাবল, ০১টি লোহার রড, ০২টি টর্চ লাইটসহ  গ্রেফতার করেন। উদ্ধারকৃত দেশীয় অস্ত্র-শস্ত্র উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় একাধিক চুরি, ছিনতাই ও মাদক মামলা রয়েছে।
নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com