1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা দেশ সংস্কারের নামে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার আগামী ফিফা বিশ্বকাপের সম্প্রচার শূন্য ব্যয় থেকে লাভজনক হবে নেত্রকোণায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার পোশাক রফতানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান নিয়ে শঙ্কা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সৈয়দপুরে মেলার আড়ালে ‘মেগা লটারি’: টিকিট বিক্রেতা হাতেনাতে আটক, ৫০ হাজার টাকা জরিমানা অন্তর্বর্তী সরকারের দেড় বছরে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে ৭ হাজার

মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে ১০ টাকায় বিক্রি হলো ৮ প্রকারের ইফতারি পণ্য

অহিদুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৪৩৯ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ মাত্র ১০ টাকায় বিক্রি হয়েছে ৮ প্রকারের ইফতারি পণ্য।মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ী উপজেলা কামারখাড়া মাঠে বসে নিম্নআয়ের মানুষের জন্য এমন ব্যতিক্রমী বাজার।বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন এর উদ্যোগে শনিবার(১৬ মার্চ) সকালে এমনই হাটের দেখা মিলে।সরজমিনে দেখা যায়,কামারখাড়া মাঠে একে একে ৪টি স্টল সাজিয়ে বসানো হয়েছে।প্রতিটি স্টলে সাজানো রয়েছে ইফতারের বিভিন্ন খাদ্য সামগ্রী।কোনটিতে তেল, কোনটিতে ডাল,পেঁয়াজ,আবার কোনটিতে মুড়ি,চিনি,বুট,খেজুর, চিরাতো রয়েছেই।লাইন ধরে একে একে এ বাজারে আসছেন নিম্নআয়ের মানুষ।উপস্থিত সেচ্ছাসেবীদের হাতে ১০ টাকা দিলেই দেওয়া হচ্ছে একটি ব্যাগ। প্রতিটি পণ্য এক কেজি করে নিতে পারছেন সবাই।

স্বল্প আয়ের মানুষদের জন্য এমন বাজারের আয়োজন করে ‘বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন’।৩০০ নারী-পুরুষের মধ্যে ইফতার পণ্যগুলো তুলে দেয় স্বেচ্ছাসেবী সংগঠনটি।ইফতার পণ্য কিনতে আসা লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়,সকাল সাড়ে সাতটার দিকে তারা এসে লাইনে দাঁড়ান। ১০ টাকায় কেনেন এক লিটার সয়াবিন তেল, এক কেজি চিড়া,এক কেজি চিনি, এক কেজি বুট,এক কেজি ডাল, এক কেজি মুড়ি,এক কেজি পেঁয়াজ ও আধা কেজি খেজুর।ইফতার পণ্য কিনতে পেরে আনন্দিত কামারখাড়া গ্রামের রহিমা খাতুন বলেন,তেল,পিঁয়াজ,চিনি,মুড়িসহ কতকিছু পাইলাম ১০ টাকায়।বাজারে কিনতে গেলে কি এ টাকায় এসব পাইতাম? আল্লাহ অগো (আয়োজক)ভালো রাখুক।একই গ্রামের সালমা আক্তার বলেন, বাজারে জিনিসপত্রের অনেক দাম। রোজা আসামাত্র সেই দাম আরও বাড়ছে।১০ টাকায় আট পদের ইফতার কিনতে পেরে ভালো লাগছে।সামছু মিয়া নামের একজন বলেন, ১০ টাকায় যেসব জিনিসপত্র কিনতে পেরেছি,তা বাজারে কিনতে গেলে দাম পড়বে হাজার টাকা।যারা কম টাকায় ইফতার পণ্য দিল,তাদের দোয়া করি।আয়োজক সংগঠন বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি আবু বক্কর সিদ্দিক হিরা বলেন, ‘আল্লাহ যতদিন সামর্থ্য দেবে, ততদিন এ আয়োজন করে যাব। এ বছর রোজায় ১০ টাকায় ৩০০ নারী-পুরুষের মাঝে ইফতার সামগ্রী তুলে দিতে পেরেছি।আগামীতে আরও বড় আয়োজন করার চেষ্টা থাকবে।এমন আয়োজন এ বছর নিয়ে তৃতীয় বছরের মতো ১০ টাকার ইফতার সামগ্রী বিক্রির আয়োজন করা হলো।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com