1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বাণিজ্যিকতার ভিড়ে এক মানবিক ইশতেহার—মৃত্যুর শেষ ঠিকানায় যখন নিঃস্বার্থ হাত, লজ্জাহীন সেবার ডাক জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও সেতু আছে, নেই সংযোগ সড়ক ফুলবাড়ীতে কথিত বিএনপি নেতা কর্তৃক সরকারী গাছ কর্তন ও আত্নসাতের অভিযোগ রূপগঞ্জে সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন খোমেনি হত্যায় তীব্র নিন্দা ও ক্ষোভ; অবিলম্বে এই সংঘাত বন্ধ করতে হবে-পীর সাহেব চরমোনাই জনগণের স্বপ্ন পুরণে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তেই এনসিপির জন্ম- এড এটিএম মাহবুব বগুড়ায় প্রায় ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ শংকর : ডিএনসি’র জালে গ্রেফতার সরিষাবাড়ীতে মত বিনিময় সভা বগুড়া নন্দীগ্রামের মিলন হত্যার এজাহারভুক্ত ৭নং আসামী রাজ্জাক গ্রেফতার। বেগম জিয়ার পর বিরোধীদলীয় নেতার জন্য প্রস্তুত করা হচ্ছে ঢাকার লালবাড়ি

মুন্সীগঞ্জে নিখোঁজের সন্ধান চেয়ে থানায় হামলা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের সিরাজদিখানে রোমান শেখ (১৬) নামের এক নিখোঁজ যুবকের সন্ধানের দাবীতে মাবববন্ধন থেকে সিরাজদিখান থানায় হামলার ঘটনা ঘটেছে।  এ সময়  থানা ও সহকারী পুলিশ সুপারের কার্যালয় ভাংচুর ও পুলিশের গাড়িসহ ৪ টি গাড়ি ভাংচুর করেছে নিখোঁজের স্বজন ও এলাকাবাসী।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে নিখোঁজ যুবক রোমানের সন্ধানের দাবীতে সিরাজদিখান থানা সংলগ্ন বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করে নিখোঁজের স্বজন ও এলাকাবাসী। পরে মানববন্ধন শেষে থানায় হামলা করে থানার বিভিন্ন কক্ষের সরঞ্জাম ও সহকারী পুলিশ সুপারের জানালার থাই গ্লাস ভাংচুর করে। এছাড়া থানার মাঠে থাকা পুলিশের গাড়িসহ ৪টি গাড়ি ভাংচুর করে বিক্ষুব্ধরা।পরে মুন্সীগঞ্জ সহকারী পুলিশ সুপার (সিরাদিখান সার্কেল) ইমরান খান, বিক্ষুব্ধদের নিবৃত্ত করার চেষ্টা করলে ৩ দিনের আল্টিমেটাম দিয়ে বিক্ষুব্ধরা থানা প্রাঙ্গন থেকে চলে যায়।জানা যায়, উপজেলার থৈরগাও গ্রামের  কাঠমিস্ত্রি মিরাজ শেখের ছেলে রোমান স্কুলে পড়াশোনার পাশাপাশি অটো চালিয়ে পরিবারের খরচে সহযোগিতা করত।গত ২১ জানুয়ারি রোমান নবম শ্রেণিতে ভর্তি হয়ে বেলা ১টার দিকে বাড়ি ফিরে। পরে বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হয় এবং এরপর থেকে সে নিখোঁজ।সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও রোমান এবং তার অটোরিকশাটির কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় সিরাজদিখান থানায় মামলা দায়ের করেন নিখোঁজের বাবা মিরাজ শেখ।সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমরান খান বলেন, মানববন্ধনের পরপরই থানায় অতর্কিত হামলা চালানো হয়। এতে বেশ কয়েকটি গাড়ি ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। মানববন্ধনকারীরা তিন দিনের মধ্যে নিখোঁজ রোমানের সন্ধান দাবি করেছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com